ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

রাণীশংকৈলে রাস্তা প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ১৮-১১-২০২৪ বিকাল ৫:২৬

জনসাধারণের স্বাভাবিক চলাফেরা ও যানবাহনের নিরাপদ চলাচল বজায় রাখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ চৌরাস্তা থেকে ধর্মগড় চেকপোস্ট বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার রাস্তা ১২ ফিট থেকে ২৪ ফিট প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় নেকমরদ চৌরাস্তায় এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। শুভ শক্তি সোসাইটির ব্যানারে এ মানববন্ধনে কয়েক শত শিক্ষার্থী সহ অভিভাবক ও এলাকাবাসী অংশ গ্রহণ করেন। 

এ সময় দাবির সমর্থনে বক্তব্য রাখেন- বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মেহেদী হাসান শুভ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন-নুর আলিফ,নেকমরদ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক মানিক, নেকমরদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আতিকুজ্জামান, নেকমরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ তালুকদার শাহজালাল জুয়েলসহ আরো অনেকে।

বক্তারা বলেন, এই সড়কটি ১৯৮৮ সালে পাকা করণ করা হলেও এরপর আর রাস্তাটি প্রসস্ত করণ করা হয়নি। এই সড়ক দিয়ে একটি গাড়ি চললে আর একটি গাড়ি যাওয়ার জায়গা থাকে না। এ কারণেই মৃত্যুর মতো দুর্ঘটনাও ঘটে আসছে,প্রায় সময় মৃত্যুর ঝুঁকি নিয়েও এ রাস্তা দিয়ে সব সময় চলাফেরা করতে হয়, সন্তানদের স্কুলেও পাঠাতে হয়। এই সড়কটি দিয়ে তিনটি  উপজেলার কয়েক লাখ মানুষের চলাচল হয়ে থাকে নিয়মিত ভাবে। তাই আমরা সরকারের কাছে করজোড়ে আবেদন করছি আমাদের মৃত্যুর ঝুকি থেকে বাঁচাতে রাস্তাটি ২৪ ফিটে যেন প্রশস্তকরণ করা হয়।

T.A.S / T.A.S

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির