মানিকগঞ্জে সম্পাদক পরিষদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন সংবাদপত্র নিয়ে গঠিত সম্পাদক পরিষদের সাথে মতবিনিময় করেছেন জেলার পুলিশ সুপার মো: বশির আহমেদ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পরিষদের কার্যকরী সদস্য মোঃ গোলাম ছারোয়ার ছানু, পরিষদের যুগ্ম সম্পাদক আকরাম হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক খন্দকার সুজন হোসেন, দপ্তর সম্পাদক আকমল হোসেন, প্রচার সম্পাদক এ এফ এম ফজলুল হক, সদস্য বাবুল আক্তার মঞ্জুর, জয়নাল আবেদীন বাবুল, আক্তার হোসেন মিলনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এসময় পুলিশ সুপার বলেন, জেলার স্থানীয় সংবাদপত্রের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্র বিনির্মাণ, আইনশৃঙ্খলা ও ও স্থানীয় এলাকার উন্নয়নে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পাদকদের নিজেদের দায়বদ্ধতা থেকে সমাজের জন্য কাজ করতে হবে। পাশাপাশি সংবাদ প্রকাশের ক্ষেত্রে আইন এবং বিধি বিধান মেনে সম্পাদকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান তিনি।
T.A.S / T.A.S
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়