ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

ফক্স নিউজের সঞ্চালককে পরিবহনমন্ত্রী বানালেন ট্রাম্প


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৯-১১-২০২৪ বিকাল ৫:৪৫

উইসকনসিন অঙ্গরাজ্যের সাবেক প্রতিনিধি ও ফক্স বিজনেস নিউজের সঞ্চালক শন ডাফিকে পরিবহনমন্ত্রী হিসেবে মনোনীত করেছেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিনেটে নিয়োগ অনুমোদন পেলে তিনি উড়োজাহাজ, গাড়ি, রেল, ট্রানজিট ও অন্যান্য পরিবহন সংক্রান্ত নীতিমালার দায়িত্বে থাকবেন।

ট্রাম্প ইতোমধ্যে পরিবহন খাতে বাইডেন প্রশাসনের বেশ কিছু নীতিমালা পরিবর্তনের অঙ্গীকার করেছেন। এই কাজের কেন্দ্রে থাকবেন ডাফি। ট্রাম্প সরকারের সব বড় অবকাঠামো নির্মাণ, হালনাগাদকরণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের দায়ভার থাকবে ডাফির কাঁধে। এছাড়া তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ- সড়ক দুর্ঘটনায় মৃত্যুর উচ্চহার, যা সাম্প্রতিক সময়ে অনেক বেড়েছে।

পরিবহনমন্ত্রী হিসেবে শন ডাফির নাম ঘোষণার বিষয়ে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রজুড়ে মহাসড়ক, টানেল, সেতু ও বিমানবন্দর পুনর্নির্মাণের কাজে তিনি শ্রেষ্ঠত্ব, যোগ্যতা, প্রতিযোগিতা ও সৌন্দর্যকে অগ্রাধিকার দেবেন।

ট্রাম্প জানান, উইসকনসিনে কংগ্রেসের ডেমোক্র্যাটিক সতীর্থদের সঙ্গে বড় কিছু সড়ক ও সেতু নির্মাণ প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে ডাফির। কংগ্রেসে ডাফি 'আর্থিক বিষয়ে দায়িত্বশীলতা' নিয়ে প্রচারণা করেছেন, যা প্রশংসনীয়।

নিজের অনুভূতি ও প্রত্যাশার কথা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শন ডাফি সম্প্রতি লেখেন, আপনাদেরকে পরিবহন খাতের সোনালি যুগে নিয়ে যেতে আমি খুবই আগ্রহী।

প্রসঙ্গত, বাইডেন প্রশাসনের বরাদ্দ দেওয়া ১১০ বিলিয়ন ডলারের বাজেট থাকবে ডাফির হাতে। ২০২১ সালে বিগত প্রশাসন নতুন করে পরিবহন অবকাঠামো আইন সংস্কার করে এবং বিদ্যুৎচালিত গাড়ি চার্জ করার স্টেশন নির্মাণের জন্য বিপুল পরিমাণ অর্থের বরাদ্দ দেয়।

T.A.S / T.A.S

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ