ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

জয়পুরহাটে এনসিটিএফ এর বার্ষিক সাধারণ সভা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ২০-১১-২০২৪ দুপুর ৩:১২

ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স ( এনসিটিএফ ) জয়পুরহাট জেলা শাখার আয়োজনে ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও ইয়েস-বাংলাদেশ সহযোগীতায় বুধবার  সকাল ১০ টায় স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে এনসিটিএফ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এনসিটিএফের সহ-সভাপতি রুমাইয়া সুলতানা' র সভাপতিত্ব উপস্থিত ছিলেন  প্রজেক্ট অফিসার আনিকা বুশরা, সেন্ট্রাল ইয়থ ভল্যান্টিয়ার জাহিদ হোসেন, জয়পুরহাট জেলা এনসিটিএফের সাধারন সম্পাদক ইস্তিয়াক আহম্মদে, সাংগঠনিক সম্পাদক ইশরাত জাহান শিমু, চাইল্ড পার্লামেন্ট সদস্য মেফতাহুল আলম মাহিম, ফারহানা আফরিন সাথী, জেলা ভলান্টিয়ার সালেহুর রহমান সজীব এবং শান্তনা পারভীন সহ জেলার এনসিটিএফ সদস্যরা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়েস বাংলাদেশ'র এক্সিকিউটিভ ডিরেক্টর ফাহমিদা হক নিশি। 

এনসিটিএফের বার্ষিক কমিটির বার্ষিক সাধারণ সভায় এক বছরের কর্ম পরিকল্পনা করা হয়। কর্ম পরিকল্পনার মধ্যে তারা বলেন, শিশুদের অধিকার রক্ষায় আইন প্রতিষ্টা করতে হবে। গ্রাম পর্যায়ে শিশুদের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। বিদ্যালয়ের সামনে জেব্রাক্রসিং তৈরী করতে হবে। স্কুল কলেজের  ইউনিফর্ম পরে অযথা ঘুরাফেরা ননা করা জাতীয় দিবস গুলোতে শিশুদের বিনোদন মূলক কার্যক্রম রাখতে হবে। তাছাড়াও তারা জানান, সকল শিশুদরে মৌলিক অধিকার পূরনে জনগনকে সচেতন করতে হবে এবং বাল্যবিবাহ প্রতিরোধে কর্মশালার আয়োজন করতে হবে।

উল্লেখ্য, সারা বাংলাদেশে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোস (এনসিটিএফ) শিশুদের অধিকার রক্ষায় কাজ করে থাকেন।

T.A.S / T.A.S

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান