জয়পুরহাটে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা
তরুণ উদ্যোক্তাদের আর্থসামাজিক উন্নয়নে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে তরুণদের অর্থনৈতিক সুযোগ এবং ক্যারিয়ার গড়ার সাথে তাদের কে যুক্ত করার লক্ষ্যে জয়পুরহাটে ব্র্যাকের আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সদর উপজেলার পরিষদের কনফারেন্স রুমে ব্র্যাকের জেলা সমন্বয়ক আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি'র বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম।
নারী উদ্যোক্তা তিশা আক্তার জয়া'র পরিচালনায় বিশেষ অতিথি'র বক্তব্যে দেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তুলশী চন্দ্র রায়, জয়পুরহাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার আল ইমরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এজেএম আশিকুর রহমান, নারী উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন নিলুফা আক্তার, রোহানা রিজভী, সাগর প্রমুখ।
প্রকল্পের মুলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের জেলা ব্যবস্থাপক (প্রমিজ) ফাহাদ সিদ্দিকী পান্থ ও (ইডি) শিশির রঞ্জন রায়।
একজন উদ্যোক্তা কিভাবে তার ব্যবসা শুরু করবেন, পরিচালনা করবেন, কিভাবে অর্থ ব্যবস্থাপনা করবেন, কিভাবে শোভন কাজ নিশ্চিত করবেন এবং ব্যবসার ঝুঁকি নিরসনের উপায় সমূহ কি কি হতে পারে সেই বিষয়ে অবহিত করন করা হয়।
সভায় বক্তারা বলেন, বেসরকারি সংস্থা গুলোর মাধ্যমে মানুষ অনেক উপকৃত হচ্ছে। মানব সম্পদ উন্নয়নে ব্র্যাক যে কাজ করছে তা প্রশংসনীয়। প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়ে তুলে দেশ-বিদেশে কাজ করলে মানুষের গুরুত্ব বেড়ে যায়। সরকার দেশের বেকারত্ব দূরীকরণে নানা পদক্ষেপ নিচ্ছে। এ প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি তৈরি করা সম্ভব।
এমএসএম / এমএসএম
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬
লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা