ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবির হাতে আটক ৮


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২০-১১-২০২৪ বিকাল ৫:৩

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার লাঠিটিলা সীমান্ত এলাকা দিয়ে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে  ৮ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ৮ জনকে বুধবার (২০ নভেম্বর) দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে জুড়ী থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার সকালে তাদেরকে বিজিবি আটক করে জুড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আটককৃতদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও পরবর্তীতে বাংলাদেশে আবারো পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশের দায়ে (বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩ এর ১১(১) ধারায় মামলা দায়ের  করা হয়েছে। 

বিজিবি সূত্রে জানা যায়, বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি'র অধীনস্থ লাঠিটিলা বিওপির নায়েব সুবেদার মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে একটি টহলদল সীমান্ত এলাকায় টহল প্রদানকালে  সীমান্ত পিলার ১৮০৫/এম এর নিকট দিয়ে ভারত হতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় আটজনকে আটক করা হয়। বিজিবি সুত্রে আরো জানা যায়, আটককৃত ব্যক্তিদের মধ্যে ৬ জন এক বছর আগে দালালের মাধ্যমে ভারতে অবৈধভাবে পাড়ি জমান। তাছাড়া বাকি দুইজন এ মাসেই অবৈধভাবে ভারতে যান।

আটককৃত ব্যক্তিরা হলেন বাগেরহাট জেলার শরণকুলা থানার চালিতাবুনিয়া গ্রামের মৃত মোহাম্মাদ হাওলাদারের ছেলে মোহাব্বত আলী হাওলাদার ও মোহাব্বত আলী হাওলাদারের ছেলে রবিউল হাওলাদার, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ গ্রামের মৃত মুরাদ আলীর ছেলে সেলিম মিয়া, একই থানার বুলাইল শান্তিনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে আবু নাঈম, বরগুনা জেলার আমতলী থানার কুলাইর চর গ্রামের মৃত নান্নু আকনের ছেলে মহিম, বগুড়া জেলার সরিয়াকান্দি থানার আমতলি গ্রামের মৃত বুলু প্রামাণিকের ছেলে রাশেদ ইসলাম, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার দিঘর কল্লা গ্রামের নুর উদ্দিনের ছেলে মামুন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার হরিনগর তাতিপাড়া গ্রামের ফুটু ঘোসের ছেলে আশরাফুল ইসলাম।

জুড়ী থানার ওসি (তদন্ত) মোঃ জহিরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে  থানায় মামলা দায়েরের পর বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি'র  অধিনায়ক লেঃ কর্নেল মেহেদী হাসান, পিপিএম বলেন, ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে  জুড়ী থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধভাবে অনুপ্রবেশ কারীদের বিরুদ্ধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান