সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা
মানিকগঞ্জের সাটুরিয়ায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেনের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে সাটুরিয়া উপজেলা মিনি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রথমে প্রেস ক্লাবের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার মো. ইকবাল হোসেন ফুলের শুভেচ্ছা গ্রহণ করে। পরে তিনি স্বাগত বক্তব্য রাখেন।
এতে সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো: জাহাঙ্গীর আলমসহ প্রেসক্লাবের অন্যন্য সাংবাদিকবৃন্দ।
এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হোসেন বলেন, আমি প্রথমে স্বাস্থ্য বিভাগ নিয়ে কাজ করবো। হাসপাতালে গেলেই সদরে, ঢাকা যান এটি চলবে না। সীমাবদ্ধতার মধ্যেও যার যার অবস্থান থেকে ঐক্যভাবে জনগণের সেবার জন্য একযোগে কাজ করে যেতে হবে। এ ছাড়া তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পরিস্কার করেন। অপরদিকে বাল্য বিয়ে বন্ধের জন্য সচেতনতা ও সাংবাদিকদের ভূমিকার কথা স্বরণ করেন। সাটুরিয়া উপজেলাকে আর ঢেলে সাজাতে সকল শ্রেণীর পেশার মানুষের সাথে সাথে সংবাদকর্মীদের সবার সামনে থেকে পরামর্শ প্রত্যাশা করেন।
উল্লেখ্য: মো: ইকবাল হোসেন এরআগে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আরডিসি, টাঙ্গাইল জেলার নাগরপুর, কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সুনামের সাথে সহকারী কমিশনার (ভূমি)'র দায়িত্ব পালন করেছেন। তিনি বিসিএসের ৩৬ তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি শিক্ষা ক্যাডারে যোগদান করে শিক্ষকতাও করেন।
T.A.S / T.A.S
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়