ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে বিক্ষোভ,ছাত্রাবাস খোলার দাবিতে


সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো  photo সাইফুদ্দিন রমিজ, চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ২০-১১-২০২৪ বিকাল ৫:১২

দুটি ছাত্রাবাস খোলার কথা থাকলেও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের নির্দিষ্ট সময়ে তা না খোলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ছাত্রাবাসের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ। যার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।

আন্দোলনরত শিক্ষার্থী দৈনিক সকালের সময় কে জানান,উপাচার্য আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা প্রকাশ করে ছাত্রাবাসে উঠার কথা দিয়েছিলেন। কিন্তু তিনি কথা রাখেননি।অজানা কারণে ছাত্রাবাসে উঠানোর জন্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করছেন না। স্যার আমাদের কষ্টের কথা বুঝতে চাচ্ছেন না। বাসা দূরে হওয়ার কারণে অনেক টাকা যাতায়াতে চলে যায়। তাছাড়া রাস্তাঘাটে যানজটের কারণে পড়াশোনার সময়ও নষ্ট হয়।তাই আমাদের কথা চিন্তা করে দ্রুত হলের তালিকা প্রকাশ করা হোক। দ্রুত ছাত্রবাস খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সহ-সমন্বয়ক ফাহিম হোসেন দৈনিক সকালের সময় কে বলেন,ছাত্রাবাস খোলার সাধারণ শিক্ষার্থীদের যে নায্য দাবি তার সঙ্গে একাত্মতা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া হোক। যদি তাদের দাবি মেনে না নেওয়া হয় শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন দৈনিক সকালের সময় কে বলেন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খুলে দেওয়ার বিষয়ে আমরা একটা আবেদন পেয়েছি। আমরা কর্তৃপক্ষকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি। এ বিষয়ে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াছিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত তালিকা প্রকাশ

পাঁচবিবিতে র‍্যাব পরিচয়ে গরু ব্যবসায়ীর ১ লাখ টাকা ছিনতাই

যশোরে প্রাইভেট কারে ডিবির অভিযান, ৬ হাজার ইয়াবাসহ ব্যবসায়ী আটক

কুড়িগ্রামে মধ্যরাতে শিলাবৃষ্টি: আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের

কুড়িগ্রামে বশির হত্যা মামলার চার্জশিট থেকে ৬ আসামি বাদ: বাদীর মানববন্ধন ও স্মারকলিপি

বেনাপোল বন্দরে প্রতি বৃহস্পতিবার শুল্ক ফাঁকিবাজদের ‘ঈদ আনন্দ’

ফোঁটার ছোঁয়ায় অটুট হোক ভাই-বোনের বন্ধন, ঘরে ঘরে আজ ভাইফোঁটার উৎসব

চাঁদপুরে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯, আটক ৩৭ কিশোর

শেরপুরে ডিসি অফিসের ছাদে স্থাপন করা হয়েছে সোলার প্যানেল: উৎপাদিত বিদ্যুৎ সংযুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে

ধামইরহাটে বিজিবি'র অভিযানে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ও মোটরসাইকেল সহ ১জন আটক

নতুন বীজ আলু চালানে গত বছরের বীজ আলু

পিরোজপুরে ছাত্রী ও শিক্ষিকাকে যৌন নিপীড়নের অভিযোগে দুই শিক্ষক সাময়িক বরখাস্ত

কুড়িগ্রামে দেশি ছাগলের একসঙ্গে পাঁচ ছানার জন্ম, এলাকায় চাঞ্চল্য