লালমনিরহাটে চাঁদা না দেওয়ায় বাস চলাচল বন্ধের প্রতিবাদে মানববন্ধন
লালমনিরহাট জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজা বসুনিয়ার নেতৃত্বে লালমনিরহাট থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলাগামী বাস থেকে চাদা আদায় করা হয় এবং চাদা না দিলে বাস চলাচল বন্ধ করে দেয় রেজা গংরা বলে অভিযোগ তুলে চাঁদাবাজী বন্ধের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলার বৈষম্য বিরোধী জনগণ।
বুধবার(২০ নভেম্বর) বিকেলে লালমনিরহাট জেলা শহরের মিশনমোড় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে লালমনিরহাট জেলার বৈষম্য বিরোধী জনগণ।
চাঁদাবাজি ও চাদাবাজির সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধনে অংশ নেওয়া এমপি ট্রাভেলস এর পরিচালক মফিজুর রহমান বাবু বলেন লালমনিরহাট জেলা বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজা বসুনিয়া গংদের চাহিদা অনুযায়ী চাঁদার টাকা না দেওয়ায় এমপি ট্রাভেলস্, মামুন এক্সপ্রেসসহ কয়েকটি বাস চলাচল বন্ধ করে দিয়েছে।এসময় চাদাবাজি বন্ধ এবং চাদাবাজীর সাথে জড়িতদের আগামী ২৪ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান বাবু তার বক্তব্যে। চাঁদাবাজদের গ্রেফতার করা না হলে বৃহৎ আন্দোলনের হুশিয়ারীও দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন মানববন্ধনকারীরা।
T.A.S / T.A.S
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি