ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

ভোগাই নদীতে ঐতিহ্যবাহী বাউত উৎসব


হারুন অর রশিদ, নালিতাবাড়ী photo হারুন অর রশিদ, নালিতাবাড়ী
প্রকাশিত: ২০-১১-২০২৪ বিকাল ৬:১২

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মাছ ধরা বাউত উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলার চারআলী এলাকা থেকে ভোগাই নদীতে দলবেঁধে বাউত উৎসবে নামেন সৌখিন মৎস্য শিকারীরা।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বুকচিরে বয়ে যাওয়া খড়স্রোতা পাহাড়ি নদী ভোগাইয়ে পলো ও বিভিন্ন সরঞ্জাম দিয়ে মাছ শিকারের এ উৎসবে যোগ দেন শিকারীরা।

জানা গেছে, প্রতিবছর শরতকাল এলেই সৌখিন গ্রামবাসীরা মিলে পলো, ঝাঁকিজাল ও ছিপজাল নিয়ে দলবেঁধে ভোগাই নদীতে মাছ ধরতে বাউত উৎসবে মেতে উঠেন।এই বাউত উৎসব হেমন্তকাল পর্যন্ত চলে।

উপজেলার পাঁচগাও, রাজনগর, নলজোড়া ও দোহালিয়া গ্রামের প্রায় এক শতাধিক মৎস্য শিকারী ভোগাই নদীর চারআলী ব্রীজপাড় থেকে বাউত উৎসবে নামেন। পরে প্রায় ৬ কিলোমিটার নদীতে দিনব্যাপী মাছ শিকার করেন।

উৎসবে অংশগ্রহণকারী উপজেলার নলজোড়া গ্রামের আহাম্মদ আলী বলেন, প্রতিবছর আমরা ৪/৫ গ্রামের শিকারী মিলে নিজেদের তৈরি পলো ও জাল নিয়ে জেলার ভোগাই নদী, চেল্লাখালী নদী, মহারশি নদী, মালিঝিকান্দা নদী ও ধলী বিলে আশ্বিন কার্তিক মাসে দলবেঁধে বাউত উৎসবে অংশগ্রহন করেন।

রাজনগর এলাকার আব্দুর রহিম মিয়া বলেন, প্রতি বছর আমরা ভোগাই নদীতে এই সময়ে মাছ ধরে থাকি। এটার আনন্দই আলাদা। কি পরিমাণ মাছ পেলাম, সেটা বড় বিষয় নয়। এক সঙ্গে মাছ শিকার করে যাই পাই, তা নিয়ে বাড়ী ফিরে যাই। এ আনন্দ ভাষায় প্রকাশ করা সম্ভব না।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত