ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

রাস্তা সংস্কারের অভাবে যানবাহন চলাচলে বিঘ্ন,দূর্ভোগে পথচারী


মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী photo মৃণাল কান্তি দেব, খালিয়াজুরী
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ১:২৯

নেত্রকোনার খালিয়াজুরী-মদন সবমার্সিবল সড়কের প্রায় ১০ কিলোমিটার অংশে বর্ষায় পলি মাটি জমাটের ফলে এখন যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে। জানা গেছে, নেত্রকোনা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিনে নির্মিত হয়েছে খালিয়াজুরী-মদন সাবমার্সিবল সড়ক। ২১ কিলোমিটার দৈর্ঘ্যের এ সড়টির নির্মাণ ব্যয় হয় প্রায় একশ চার কোটি টাকা।

স্থানীয়রা জানান, প্রতি বছর জৈষ্ঠ্য মাসের শুরুর দিক থেকে কার্তিক মাসের মাঝামাঝি সময় পর্যন্ত পানিতে তলিয়ে থাকে এ সড়ক। বছরের অন্য সময়টিতে এ সড়কে পানি থাকে । এবারও তাই হয়েছে। অন্যান্য বছরের মতো প্রকৃতির নিদৃষ্ট নিয়মেই সড়কে পানি এসেছে এবং সরেছে। তবে খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের বোয়ালি কুড়েরপাড় থেকে খালিয়াজুরী সদর ইউনিয়নের ধনু নদের পূর্বপাড় পর্যন্ত দশ কিলোমিটারের মধ্যে সড়কের খন্ড খন্ড কয়েকটি অংশে এখনও কিছু পানি আর পলি মাটি তথা কাদা মাটির স্তুপ জমে আছে।

এ বিষয়ে  খালিয়াজুরী সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার সুখন সকালের সময়কে বলেন, কাদা মাটির কারণে সড়কটিতে এখন কোন যানবাহন চলতে পারছে না। এমনকি ওই স্থানে পায়ে হেঁটেও চলাচল সম্ভব হচ্ছে না। খালিয়াজুরী উপজেলা সদর থেকে নেত্রকোনা জেলা সদরে যোগাযোগের একমাত্র সড়ক এটি। এ সড়কটি এমন অচলাবস্থায় থাকার কারণে এখানকার মানুষ চলাচলে চরম ভোগান্তিতে রয়েছে। অবশ্য এ ভোগান্তি সারানোর বিষয়ে পদক্ষেপ নিতে ইতিমধ্যে তিনি খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রউফ স্বাধীনের সঙ্গে কথা বলেছেন বলে জানান তিনি।

খালিয়াজুরী কলেজের প্রভাষক জিয়াউল হক হিমেল বলেন, বর্ষা মৌসুমে ভরাট হওয়া পলি মাটি এ সড়ক থেকে অন্যান্য বছর স্থনীয় উপজেলা প্রশাসনের উদ্যোগে সরানো হতো নভেম্বর মাসের শুরুর দিকেই। কিন্তু এ বছর সড়কের মাটি এখনও রয়েই গেছে।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. হাসিব-উল-আহসান জানান, আগের বছরগুলোতে এ সড়কের কাদা মাটি সরানো হতো এ ডি পি কিংবা টি আর প্রকল্পের অর্থ বরাদ্দের মাধ্যমে। কিন্তু এ বছর এসব প্রকল্পের অর্থ বরাদ্দ এখনো আসেনি বলে মাটি অপসারণের কাজটি করা সম্ভব হচ্ছে না।  

নেত্রকোনা সওজ’র নির্বাহী প্রকৌশলী মো. মাহমুদ সালেহীন জানান, সওজ’র পক্ষ থেকে এবার সড়কের মাটি দ্রুতই অপসারনের পদক্ষেপ নেয়া হবে।

এমএসএম / এমএসএম

নেত্রকোণার দুর্গাপুরে জন্ম থেকেই ১৩ বছর বয়স জুয়েলের হার্টে ছিদ্র-চিকিৎসার অভাবে থমকে আছে জীবন

খালিয়াজুরীর হত্যা মামলায় দুই আসামি ময়মনসিংহে আটক

টঙ্গীতে ১০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক

তিন মাস যাবৎ রাকাব চেয়ারম্যান পদ শূন্য থাকায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে আছে

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুমিল্লায় ৪৩ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

জুড়ীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক মাদ্রাসা শিক্ষক সাময়িক বরখাস্ত

পটুয়াখালীতে ইয়াবার টাকা নিয়ে দ্বন্দ্বে জাকারিয়া হত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার

সুবর্ণচরে আইন শৃঙ্খলা সভা ও বাজার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি

দ্রুত রামেসু বাজারে সংগঠিত হত্যাকাণ্ডের বিচারের দাবী

কুড়িগ্রামে তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত