ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সাংবাদিকের উপর হামলা
ঝিনাইদহের মহেশপুরে গাজী টিভির সিনিয়র নিউজ রুম এডিটর কিরণ মোস্তফার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় মহেশপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বুধবার সন্ধ্যায় মহেশপুর পৌরসভার মডেল মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। তবে তার অবস্থার অবন্নতি হলে রাতেই যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
স্থানীয়রা জানায়, ছুটিতে থাকার সাংবাদিক কিরণ মোস্তফা সন্ধ্যায় বাড়ি থেকে মহেশপুর উপজেলা শহরে যাচ্ছিলো। পথে পৌরসভা মডেল মসজিদ এলাকায় পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা মহেশপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সভাপতি শামসুল গাজী, একই এলাকার আলমগীর, ইকরামুল খাঁ, তুহিন খাঁ, খালিদসহ ১০/১২ জন হামলা চালায়। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও লাঠি দিয়ে কিরণ মোস্তফাকে বেধঢ়ক পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
অভিযুক্ত শামসুল গাজী, আলমগীর, ইকরামুলসহ আরও কয়েকজন কিছুদিন আগে সংখ্যালঘু ও কিরণ মোস্তফার জমি দখল করে খেলার মাঠ বানোনোর চেষ্টা করে। এ নিয়ে আদালতে মামলা করলে মামলা তুলে নিতে প্রায় হুমকি দিতো তারা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পায়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইননানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান