ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

রাণীশংকৈলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রকে ২০ শয্যার হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২১-১১-২০২৪ দুপুর ২:৪৩

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উন্নীতকরণের দাবিতে বুধবার (২০ নভেম্বর) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্কুল-কলেজের ছাত্র, ব্যবসায়ী, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক নেতাকর্মীরা অংশ নেন। 
 
এদিন সকাল ১১ টায় শুভ শক্তি ইউনিটির উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য দেন- শুভ শক্তি ইউনিটির পরিচালক সুপ্রিম কোর্টের আইনজীবি মেহেদী হাসান শুভ, উপজেলা বিএনপির ছাত্র-বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহজালাল জুয়েল, যুবনেতা কাওসার হাবীব, আহাম্মদ ইসমাম ,ব্যবসায়ী আশরাফুল ইসলাম,শিক্ষক রাজু ইসলাম প্রমুখ। 

বক্তারা তাদের বক্তব্যে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে ১০ কিলোমিটার দূরে এ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটিকে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীতকরার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। 

প্রসঙ্গত, ইতিপূর্বে তারা এ নিয়ে বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেন।

এমএসএম / এমএসএম

মাত্র ২ হাজার টাকার পুঁজি স্বপ্ন এখন দেশজুড়ে

লালমাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপিত

মাদক সমাজের ক্যানসার, যুবসমাজকে সুস্থ জীবন গড়তে হবে: টুঙ্গিপাড়ার ইউএনও

পাঁচবিবিতে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযান: ২ নারীসহ ৩ মাদক কারবারি আটক

নেত্রকোনা জেলা জিসাসের সাধারণ সম্পাদক হলেন বারহাট্টার আনোয়ার হোসেন সুমন

অপরাধ দমনে জিরো টলারেন্সে বাকেরগঞ্জের ওসি আদিল: স্বস্তিতে সাধারণ মানুষ, অপপ্রচারে ক্ষোভ

দাপ্তরিক কক্ষ যেন ব্যক্তিগত বাসাবাড়ি: কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা উপপরিচালকের কার্যালয়ে চরম বিশৃঙ্খলা

পত্নীতলায় ২৫০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

টঙ্গীতে ছাত্রদল নেতা ও তাঁর বন্ধুকে হত্যাচেষ্টার অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল

মনপুরায় রেঞ্জ কর্মকর্তার অনুপস্থিতিতে কার্যালয়ে তালা: অরক্ষিত বনভূমি ও বন্যপ্রাণী

গ্রামীণ ঐতিহ্য থেকে হারিয়ে যাচ্ছে কাচারি ঘর: বরিশালের গৌরনদীতে কালের সাক্ষী শেরেবাংলার স্মৃতিধন্য ভিটা

চারদিকে চকচকে সড়ক, মাঝখানে ২০ হাত বেহাল: রায়গঞ্জে চরম জনদুর্ভোগ

কেপিআইভুক্ত আড়ানী রেলব্রিজ পরিদর্শন করল জেলা পুলিশ