ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২২-১১-২০২৪ বিকাল ৫:৩০

সিরাজগঞ্জের রায়গঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূঁইয়াগাতী আঞ্চলিক শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪টায় উপজেলার ভুঁইয়াগাতী আঞ্চলিক শাখা অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ভূঁইয়াগাতী আঞ্চলিক শাখার সভাপতি রহুল আমিন জিহাদীর সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল মতিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাসির উদ্দিন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রায়গঞ্জ উপজেলা আমির মো: আলী মর্তুজা, সলঙ্গা থানা আমির মো: হোসাইন আলী,  রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ উপজেলা শাখার নায়েবে আমির আবুল কালাম বিশ্বাস, সলঙ্গা থানা সেক্রেটারি রাশিদুল ইসলাম শহীদ, ঘুড়কা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি হেদায়েতুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তৎকালীন জালিম আওয়ামী সরকারের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনার হুকুমে লগি-বৈঠার বর্বরোচিত হামলার মাধ্যমে জামায়াত শিবিরের নাম মুছে ফেলতে চেয়েছিলো এবং আমাদের নেতা কর্মীদের শুন্য করতে চেয়েছিলো। সে দিন ঢাকা পল্টন ট্রাজেডি সহ সাড়া দেশে প্রায় দেড় হাজার জামায়াত শিবিরের নেতাকর্মী ও সর্বশেষ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের বিনিময়ে আজকের এই সুন্দর দিন পেয়েছি। আগামীতে আর কোন অপশক্তি যেন এরকম তান্ডব না চালাতে পারে সেই জন্য আমাদের অতন্দ্র পহরী হিসেবে ভুমিকা পালন করতে হবে। সুন্দর এই বাংলাদেশ কে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা।

আলোচনা শেষে ইসলামী সাংস্কৃতিক সন্ধ্যায় সুর কাফেলা ও অভিযান শিল্পী গোষ্ঠীর শিল্পী বৃন্দরা ইসলামিক গান পরিবেশন করেন। অনুষ্ঠানে জামায়াতের নেতা-কর্মীসহ বিভিন্ন পেশার শত-শত মানুষ অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান