বেবিচকে ‘Budget Module Pre-launching Consultation’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আজ ২১ নভেম্বর ২০২৪ তারিখে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর সদর দপ্তরে অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর মনিটরিং সেল কর্তৃক আয়োজিত ‘Budget Module Pre-launching Consultation’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মঞ্জুর কবীর ভূঁইয়া, ওএসপি, বিইউপি, এনডিসি, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Vice Marshal Md Monjur Kabir Bhuiyan, OSP, BUP, ndc, nswc, afwc, psc)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (অর্থ), (অতিরিক্ত সচিব) এস এম লাবলুর রহমান, অর্থ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় এর মনিটরিং সেল এর অতিরিক্ত সচিব হোমায়রা বেগম ও অতিরিক্ত মহাপরিচালক-১ (যুগ্ম সচিব) মোঃ আমিরুল ইসলাম। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর মনিটরিং সেল এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) নাসরিন সুলতানা।
কর্মশালাটি দুটি সেশনে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সংশ্লিষ্ট বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে সময়োপযোগী এমন কর্মশালা আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। অতঃপর তিনি বলেন বাজেট অটোমেশনের ওপর এই কর্মশালা আমাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি কাজে স্বচ্ছতা ও গতিশীলতা আনবে, যা সম্মিলিত অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উক্ত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন, বেবিচক এবং অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
T.A.S / T.A.S
আন্তর্জাতিক রিয়েল এস্টেট বিশেষজ্ঞ প্রতিনিধি দলের রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন
এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর
ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরামের নতুন নেতৃত্ব: চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ
চামড়া শিল্পের বিকাশে বাংলাদেশ ব্যাংক ও শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
হালাল পণ্যের রপ্তানি বাড়াতে প্রধানমন্ত্রীর কাছে বিসিআইয়ের নীতিমালা প্রস্তাব
টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন
কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরামবাগে বিএসটিআইয়ের অভিযান: ৬ শতাধিক অবৈধ পানির জার ধ্বংস
বিএমইউতে উদ্বোধন হলো ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগে ২০ শয্যার নতুন ওয়ার্ড
স্টাডি ইউকে অ্যালামনাই অ্যাওয়ার্ডস ২০২৭-এর আবেদন আহ্বান ব্রিটিশ কাউন্সিলের
আগস্টের তিন ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল উপায়
কর্মসংস্থান ব্যাংকের নতুন উপব্যবস্থাপনা পরিচালক পারভীন আকতার