রায়গঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ব্যবস্থাপত্র নিয়ে টানাটানি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন ওষুধ কোম্পানি প্রতিনিধিদের (রিপ্রেজেনটিভ) দৌরাত্ম্য দিন দিনই বেড়েই চলেছে।
দিনভর ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দখলে থাকে হাসপাতাল। তাদের দৌরাত্ম্যে নানা হয়রানি ও দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ওষুধ কোম্পানির প্রতিনিধিদের প্রবেশ নিষিদ্ধ থাকলেও মানছেন না কোম্পানি প্রতিনিধিরা।
সরেজমিনে দেখা যায়, চিকিৎসকের কক্ষের সামনে ও ভেতরে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের ভিড় লেগেই আছে। অবস্থান নিয়ে রোগীদের ব্যবস্থাপত্র নিয়ে টানাহেঁচড়া করেন। ছবি তোলেন, দেখেন কোন কোম্পানির ওষুধ লেখা হয়েছে। নির্দিষ্ট সময়ের বাইরে তারা ভিজিট করে রোগীদের চিকিৎসা সেবায় ব্যাঘাত ঘটাচ্ছেন। কোনো রোগীকে চিকিৎসকের কক্ষে ঢুকতে দেখলেই ১০-১২ জন প্রতিনিধি ওই কক্ষের সামনে এবং ভেতরে ভিড় করছেন। আবার কেউ কেউ রোগীকে অপেক্ষায় রেখে তাদের ভিজিট সেরে নিচ্ছেন। এর বাইরেও প্রতিনিয়তই চোখে পড়ে এসব প্রতিনিধিদের নানান দৃশ্য। সরকারি এ হাসপাতালটিতে রোগীরা ডাক্তারের কক্ষ থেকে বের হওয়া মাত্রই বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা তাদের পথে দাঁড় করিয়ে ব্যবস্থাপত্র টেনে নিয়ে সেটির ছবি তুলে রাখেন। প্রায়ই দেখা গেছে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা জরুরি বিভাগের চিকিৎসকের কক্ষের সামনে ভিড় করে আছেন।
সেই ভিড় ঠেলে চিকিৎসকের কক্ষে ঢুকতে হচ্ছে রোগীদের। আবার ভেতরে প্রবেশ করলেও দেখা যায় সেখানে চলছে ভিজিট। এভাবেই প্রতিদিন সরকারি এ হাসপাতালটিতে বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্য বেড়েই চলছে। ফলে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা।
ঔষধ কোম্পানির প্রতিনিধি কয়েকজনের সঙ্গে কথা হলে তারা বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের ডাক্তারের সঙ্গে ভিজিট করার অনুমতি দিয়েছেন। তাই আমরা ডাক্তার ভিজিটে আসি।
হাসপাতালে আসা এক শিশু রোগীর মা রিশা খাতুন বলেন, আমি ডাক্তারের কক্ষে ঢুকেই দেখি ওষুধ কোম্পানির প্রতিনিধিরা ওই চিকিৎসকের সাথে দাঁড়িয়ে কথা বলছেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পর ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছি।
রায়গঞ্জ পৌর সভার বেতুয়া এলাকার বাসিন্দা রেজাউল করিম বলেন, একেকজন রোগীর ব্যবস্থাপত্র নেয়ার জন্য ৫-১০ জন প্রতিনিধি টানাটানি শুরু করেন। অনেক মুমূর্ষু রোগী এতে আরও অসুস্থ হয়ে যান। এনিয়ে রোগীর স্বজন ও ওষুধ কোম্পানীর প্রতিনিধির মধ্যে ঝগড়াও হয়। তিনি আরো জানান, চিৎসকের সাথে ঔষধ কোম্পানির প্রতিনিধিরা তাদের কোম্পানির ঔষধ লিখতে চুক্তি করেন। তার মতে যেহেতু একজন চিকিৎসক ঔষধ কোম্পানির প্রতিনিধির দেওয়া তালিকা অনুযায়ী ব্যবস্থাপত্র দিয়ে সুবিধা নিচ্ছেন। সেক্ষেত্রে কোন রোগীকে ব্যবস্থাপত্র দিলে সেটার কার্বন কপি রেখে ঐ ঔষধ কোম্পানি প্রতিনিধিদের অফিস শেষে দেওয়াটাই ভাল মনে করি। এতে অন্তত দৌরাত্ম ও হয়রানি থেকে রক্ষা হবে রোগী ও তাদের স্বজনরা।
স্থানীয় স্বেচ্ছাসেবী এম. এ হুসাইন জানান, একজন রোগীর ব্যবস্থাপত্র একান্তই তার গোপনীয় বিষয়। কিন্তু ব্যক্তিগত ব্যবস্থপত্রের ছবি তুলে নিচ্ছেন কোম্পানির প্রতিনিধিরা। এতে রোগীদের গোপনীয়তা রক্ষা হচ্ছে না বলে জানান তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক এক বিক্রয় প্রতিনিধি জানান, প্রেসক্রিপশনে ঔষুধ লিখার জন্য প্রতিমাসেই কলম, পেড, চাবির রিং থেকে শুরু করে টিভি-ফ্রিজ, নগদ অর্থসহ বিভিন্ন উপহার সামগ্রী দিতে হয় ডাক্তারদের। তার বিনিময় প্রতিটি প্রেসক্রিপশনেই আমাদের ঔষধ লিখতে হবে। এছাড়াও এসব ব্যবস্থাপত্রের একটি কপি মেইল করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাতে হচ্ছে।
রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সাদিয়া জাহান তুন্নি বলেন, চিকিৎসকের কক্ষের সামনে কোনোভাবেই অবস্থান নেয়ার সুযোগ নেই। হাসপাতাল চলাকালীন তাদের ভেতরে আসার নিয়ম বহির্ভূত। সপ্তাহে শনিবার ও বৃহস্পতিবার দুপুর ১ টার পর মাত্র এক ঘন্টা ভিজিটের অনুমতি দেওয়া হয়েছে। যা লিফলেট আকারে হাসপাতালে প্রাঙ্গণে টাঙিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু কোম্পানির প্রতিনিধিরা নিয়ম ভঙ্গ করে প্রতিদিনই হাসপাতালের চিকিৎসক ও রোগীদের বিরক্ত করেন। তাদের নিষেধ করলেও খারাপ আচার করেন বলে অভিযোগ আছে। বিষয়টি নিয়ে আমরা খুব দ্রুতই কোম্পানি প্রতিনিধিদের সাথে বসে একটি ব্যবস্থা নিব।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমীমুল ইহসান তৌহিদের সাথে বারবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।
এমএসএম / এমএসএম
মাদারীপুরে আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণে অচলাবস্থা নিরসনে মতবিনিময় সভা
রূপগঞ্জে বেড়াতে এসে অপহরণের শিকার কলেজ শিক্ষার্থী
রাজারহাটে ৩০ বছর পর দখলমুক্ত হলো সরকারি রাস্তা
"বালাসী-বাহাদুরাবাদ রুটে সেতু হলে কমবে দূরত্ব, গতি পাবে শিক্ষা, চিকিৎসা, কৃষি ও বাণিজ্য"
কুষ্টিয়ায় স্ত্রী হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে
গোপালগঞ্জে দেশীয় মাছ সংরক্ষণে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত
ভূঞাপুরে ডাকাতির চেষ্টা নস্যাৎ: দেশীয় অস্ত্র ও নৌকাসহ ৫ ডাকাতকে পুলিশে দিল জনতা
একটি মহল দেশকে অশান্ত করতে চায়, সতর্ক থাকার আহ্বানঃ ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল
আর্থিক সংকটে পড়াশোনা বন্ধ হওয়ার শঙ্কা, মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন
নিউজ প্রকাশের পরেও বহাল তবিয়তে নওগাঁর ভূমি কর্মকর্তা জিয়া
নানার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোপালগঞ্জে আওয়ামী লীগের ১২ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান