জুড়ীতে "জুড়ী মডেল একাডেমিতে" অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
মৌলভীবাজার জেলার জুড়ীতে "জুড়ী মডেল একাডেমিতে" অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) জুড়ী মডেল একাডেমি প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠাতা মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূকশিমইল স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলাম।
সহকারী শিক্ষক উসমান আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম উদ্দিন, জুড়ী প্রেসক্লাবের সদস্য হারিছ মোহাম্মদ, জায়ফরনগর মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম, সমাজসেবক মিজানুর রহমান, আফতাব আলী, অভিভাবক সদস্য শাহাব উদ্দিন, আছমা আক্তার, তৃনা রানী রায়, সহকারী শিক্ষক এমদাদ হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জাহিদ হোসেন জমির, তোতা মিয়া, রায়হান আহমেদ শাহিন, আব্দুল অহিদসহ বিদ্যালয়ের প্লে গ্রুপ থেকে দশম শ্রেণীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক বলেন, প্রতিষ্ঠার পর থেকে জুড়ীতে শিক্ষার আলো ছড়াচ্ছে জুড়ী মডেল একাডেমী। ২০১২ সালে প্রতিষ্ঠিত আমাদের এ বিদ্যালয়ে বর্তমানে প্লে গ্রুপ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলছে। দীর্ঘ ১৩ বছর যাবত সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসা এ প্রতিষ্ঠানে বর্তমানে প্রায় ৪শ জন ছাত্র ছাত্রী লেখাপড়া করছে। আমাদের প্রতিষ্ঠানে রয়েছে ১৪ জন উচ্চ শিক্ষিত মেধাবী শিক্ষক শিক্ষিকা। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে একটি সু-বিশাল মাঠ। বিগত বছরগুলোর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা, জেএসসি ও সরকারি- বেসরকারি বৃত্তি পরীক্ষায় এ প্রতিষ্ঠানের সুনাম রয়েছে উপজেলা জুড়ে। এছাড়া এসএসসি পরীক্ষায়ও ভালো ফলাফলের সুনাম আছে।
এমএসএম / এমএসএম
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ