মানিকগঞ্জে উচ্ছেদ অভিযানে যৌথবাহিনী
মানিকগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা ভাসমান দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।শুক্রবার (২২ নভেম্বর) বিকেল ৪টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ ও সেনাবাহিনী যৌধভাবে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানে মানিকগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা সহযোগিতার করেন।
সরেজমিনে দেখা গেছে, অভিযানে বাসস্ট্যান্ড এলাকায় অদম্য-৭১ থেকে ফুটওভার ব্রিজ, পিটিআই গেইটের সামনে পর্যন্ত গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানের সময় রেখে যাওয়া দোকানের অবকাঠামো জব্দ করে একটি ট্রাকে করে নিয়ে যাওয়া হয়। কিছু দোকান মালিককে মালামাল অন্যত্র সরিয়ে নিতেও দেখা যায়।
মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আমান উল্লাহ বলেন,বাসস্ট্যান্ড এলাকায় গড়ে ওঠা এসব দোকানপাটের কারণে প্রতিনিয়ত যানজট সৃষ্টি হয়। এরা ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে বাঁধা সৃষ্টি করছে। আমরা গত এক মাস পূর্বে এই উচ্ছেদ অভিযান শুরু করি। আমরা সপ্তাহে দুই দিন এসব অস্থায়ীভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান পরিচালনা করে আসছি। কিন্তু একদিন পরেই তারা আবার ফুটপাত দখল করে পুনরায় ব্যবসা করছে। অবৈধ দোকানপাট উচ্ছেদের এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়