ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

দৈনিক সকালের সময়ের বড়লেখা প্রতিনিধি মইনুলের ইন্তেকাল: সম্পাদকের শোক


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৩-১১-২০২৪ দুপুর ৩:৫৪

দৈনিক সকালের সময়ের বড়লেখা উপজেলা প্রতিনিধি, বড়লেখা প্রেসক্লাব সদস্য ও ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মইনুল ইসলাম (৪০) আর নেই। বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার বাদ জুমআ’ বালিছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে। মরহুম মইনুল ইসলাম উপজেলার জফরপুর গ্রামের আপ্তাব আলী ও রোসনা বেগমের ছেলে।

এদিকে সাংবাদিক ও শিক্ষক মইনুল ইসলামের মৃত্যুতে দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিম, বড়লেখা প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি অসিত রঞ্জন দাস, সাধারণ সম্পাদক আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গোপাল দত্ত, সহসভাপতি খলিলুর রহমান, ইকবাল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক কাজী রমিজ উদ্দিন, কোষাধ্যক্ষ সুলতান আহমদ খলিল, সদস্য লিটন শরীফ, জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, সিনিয়র সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সদস্য হারিছ মোহাম্মদ ও জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক সকালের সময়ের মৌলভীবাজার প্রতিনিধি মনিরুল ইসলাম প্রমুখ গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও সাংবাদিক মইনুল ইসলামের মৃত্যুতে তার রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নিয়াজ উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও ইটাউরী হাজী ইউনুস মিয়া মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিন।

এমএসএম / এমএসএম

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান