ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে পরিবেশ দূষণ রোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ১১:৫৬

সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ দূষণ রোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের আদিত্য বাড়িয়া এলাকায় নারীশ এগ্রো লিঃ এর প্রধান গেইটে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে এলাকাবাসী।

প্রতিবাদ সভায় এলাকাবাসীর পক্ষে মোহাম্মদ আলী নামে এক বাসিন্দা বলেন, আমরা চান্দের পাইকড়া, আদিত্যবাড়ীয়া ও লবন কোঠা গ্রামের স্থায়ী বাসিন্দা।  গত ২ বছর পূর্বে আমাদের চান্দের পাইকড়া মৌজায় নারিস এগ্রো ২টি শাখা প্রতিষ্ঠা করে। উক্ত প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠাকাল থেকে তাদের খামারের মুরগীর বর্জ্য সঠিক ব্যবস্থাপনায় অপসারন না করায় অসহ্যকর দুগন্ধ ছড়াতে থাকে। তৎকালিন সময় থেকে আমরা গ্রাম বাসিরা বিভিন্ন ভাবে স্থানীয় জনপ্রতিনিধী এবং কোম্পানির লোকদের কাছে আমাদের অভিযোগ তুলে ধরি।

পূর্বের ন্যায় গত ৪ অক্টোবর আমরা গ্রামবাসিরা আবারো কোম্পানির গেটে উপস্থীত হয়ে দায়িত্ব প্রাপ্ত অফিসারের নিকট সমস্যার কথা তুলে ধরি। কিন্তু পরদিন সকালে আমাদের গ্রামবাসিদের অনেকের নামে  চাদাঁবাজির মামলা করা হবে মর্মে হুমকি দেয়  প্রতিপক্ষ। 

এ বিষয়ে অভিযুক্ত কোম্পানি, উপজেলা প্রশাসনসহ অনেকের নিকট লিখিত অভিযোগ দিলেও কোন সমাধান দেয় নি তারা। 

এ সময় ভুক্তভোগীরা আরো বলেন, এলাকাবাসীদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে এই কোম্পানি খোলা গাড়িতে বর্জ্য পরিবহন করছে। সেই সাথে মিথ্যা চাদাঁবাজি মামলার ভয় দেখিয়ে মোবাইলের মাধ্যমে বিভিন্ন জনকে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করে জানান।

এ বিষয়ে উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ঐ এলাকার বাসিন্দারা।

T.A.S / T.A.S

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা