ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সাটু‌রিয়ায় জ‌মি নিয়ে বিরোধে আহত বৃদ্ধের মৃত‌্যু


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৪-১১-২০২৪ দুপুর ৩:২৯

মা‌নিকগঞ্জের সাটু‌রিয়া উপজেলার বা‌লিয়া‌টি ইউ‌নিয়নের বাগবা‌ড়ি শিমু‌লিয়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হেলার উ‌দ্দিনের মৃত্যু হয়েছে।

শ‌নিবার (২৩ নভেম্বর) রাতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত হেলাল উ‌দ্দিন বাগবা‌ড়ি শিমু‌লিয়া এলাকার মৃত আ: ল‌তি‌ফের পুত্র।

জানা গেছে, নিহত হেলা‌ল উদ্দিনের সাথে জ‌মি‌র আইল ও পা‌নি দেওয়া নিয়ে প্রতিবেশি চান্দুর সা‌থে বিরোধ বাধে। গত ৫ নভেম্বর দুপুরে কথা কাটাকা‌টির এক পর্যায়ে চান্দু ও তার পুত্র জা‌কির হোসেন মিলে প্রতিবেশি হেলাল ও তার পুত্র খোকনের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন হেলাল ও তার পুত্র খোকনকে উদ্ধার করে সাটু‌রিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হেলালকে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হ‌চ্ছিল। শনিবার (২৩ নভেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হেলাল উদ্দিন।

এবিষয়ে সাটু‌রিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো: শা‌হিনুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে জানায়, লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থানায় এক‌টি হত‌্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। এখন পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

T.A.S / T.A.S

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত