জয়পুরহাটে ৪র্থ শিল্প বিপ্লব বিষয়ে অংশীজন কর্মশালা
গবেষণায় শিল্পোক্তাদের অংশগ্রহণ, ৪র্থ শিল্প বিপ্লবের দুয়ার উন্মোচন এই প্রতিপাদ্য নিয়ে জয়পুরহাটে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জির উদ্যোগে অংশীজন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে ইনস্টিটিউট অব মাইনিং, মিনারেলজি অ্যান্ড মেটালার্জি জয়পুরহাটের আয়োজনে (আইএমএমএম) সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় আইএমএমএম, বিসিএসআইআর’র পরিচালক (অতিঃ দায়িত্ব) জন লিটন মুন্সি'র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বিসিএসআইআর’র চেয়ারম্যান ড. সামিনা আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য দেন বিসিএসআই'র পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মোঃ হোসেন সোহরাব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা শারমিন সুলতানা, প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. প্রদীপ কুমার বিশ্বাস, বিশিষ্ট্য ব্যবসায়ী আমিনুল বারী, জয়পুরহাট চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট্য শিল্পপতি সিআইপি আনোয়ারুল হক আনু, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, ব্যবসায়ী কবির আকবর চৌধুরী তাজ প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, জয়পুরহাট বিজ্ঞান ও শিল্প গবেষণাগারে উদ্ভাবিত দেশীয় পণ্য ব্যবহার করে নানামুখী শিল্প কারখানা গড়ে তোলা সম্ভব। সারা দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা খনিজ সম্পদগুলো গবেষণা করে দেশীয় সম্পদের ব্যবহার যেমন নিশ্চিত হবে, তেমনি নতুন নতুন কর্মসংস্থানেরও সৃষ্টি হবে।
কর্মশালায় জয়পুরহাটের বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের মালিক, উদ্যোক্তা, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
T.A.S / T.A.S
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন