কোটালীপাড়ায় বাড়ির সীমানাকে কেন্দ্র করে হামলা-মারপিট : ৩ নারী আহত
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে হামলা, মারপিট, ভাংচুর ও চারাগাছ উৎপাটনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জামাল শেখের স্ত্রী সাফিয়া বেগম (৩০), তার জা রোজিনা বেগম ( ৩৫) এবং ননদ মায়া বেগম আহত হয়েছেন। এদের মধ্যে সাফিয়া বেগমকে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করেছেন স্বজনরা। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। গত রোববার বিকেলে উপজেলার মধ্য মাঝবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
সরজমিন জানা যায়, এলাকার জামাল শেখের (৫০) প্রতিবেশী জাফর শেখের (৪৫) সাথে বাড়ির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। ঘটনার দিন জাফর, মাসুম বিল্লাহসহ লোকজন নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা উৎপাটন করে নষ্ট করে ফেলে। এ সময় পুরুষ লোক বাড়ি না থাকায় নারীরা বাধা দিতে গেলে তাদের এলোপাতাড়ি মারপিট করে প্রতিপক্ষ।
মায়া বেগম সাংবাদিকদের বলেন, মাসুম বিল্লাহ ও জাফর শেখ লোকজন নিয়ে সীমানা প্রাচীর ভাংচুর করে আমাদের জায়গায় লাগানো বিভিন্ন প্রজাতির শতাধিক চারাগাছ উপড়ে নষ্ট করে ফেলে। বাধা দিতে গেলে আমাদের মারপিট করে কানের একটি স্বর্ণের দুল ছিনিয়ে নেয় হামলাকারীরা। আমরা প্রধানমন্ত্রীর কাছে এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
রোজিনা বেগম জানান, আমিনের সহায়তায় দুই সপ্তাহ পূর্বে জায়গা মেপে দুপক্ষকে সীমানা বুঝিয়ে দিয়েছে পুলিশ প্রশাসন। কিন্তু প্রতিপক্ষ তা মানে না।
এ ব্যাপারে কথা বলার জন্য সাংবাদিকরা জাফর শেখের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি। পরে মাসুম বিল্লাহর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, নারীদের মারপিট করা হয়নি।
এ বিষয়ে রোজিনা বেগম বাদী হয়ে ৬ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার এসআই মোস্তফা শেখের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
পাথরঘাটায় জমি বুঝিয়ে দিতে উচ্ছেদ অভিযানে বাঁধার অভিযোগ
চিলমারীতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর উদ্বোধন
কুমিল্লা সীমান্তে মাইক্রোবাসসহ ৩৯ লাখ টাকার ভারতীয় কসমেটিকস ও জর্দা জব্দ
রাজস্থলী ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনার নানা অনিয়ম অভিযোগ,চিকিৎসা সেবা রোগীদের ভোগান্তি দুর্ভোগ
বিলাইছড়িতে শহীদ হাবিব সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও অভি দাশ
কৃষিকে লাভজনক খাতে রূপান্তরের আহ্বান রাষ্ট্রপতির, বারি পরিদর্শনে গাজীপুরে মতবিনিময় সভা
গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে সংবাদ সম্মেলন
এমপির ডাকা সভায় যোগদানকে কেন্দ্রকরে কোম্পানীগঞ্জে কিশোর গ্যাং এর হামলা
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রশংসনীয় উদ্যোগ শিক্ষার্থীরা পেল ১০টি সিলিং ফ্যান
আখড়ার সীমানা পেরিয়ে ব্রহ্মপুত্র-তিস্তা-ধরলা অববাহিকায় লালনচর্চা
রায়গঞ্জে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, উদ্ধার ৪৮, গ্রেপ্তার ৩