ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকু'র আগমনে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ২৪-১১-২০২৪ বিকাল ৫:৫৪

সিরাজগঞ্জের রায়গঞ্জে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু'র আগমন উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল ৫টার দিকে উপজেলার ধানগড়া পৌর বাসস্ট্যান্ড চত্বরে বিএনপি'র দলীয় কার্যালয়ে আগামী ২৭ নভেম্বর বুধবার সোনাখাড়া ইউনিয়নের নিমগাছী অনার্স কলেজ মাঠ চত্বরে আয়োজিত জনসমাবেশকে সফল করতে  এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: ইয়াহিয়া খান হিরার সঞ্চালনায় বক্তব্য রাখেন, আহবায়ক মোকাদ্দেস হোসেন সোহান, যুগ্ন আহবায়ক মোকলেছুর রহমানসহ ৬টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, সদস্য সচিব ও যুগ্ন আহবায়কসহ নেতাকর্মীরা।

প্রস্তুতি সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোকাদ্দেস হোসেন শোহান বলেন, স্বৈরাচারী হাসিনার সরকার প্রতিহিংসার কারণে প্রিয় নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশ ছাড়া করেছিল। তিনি দীর্ঘদিন পর নিজের জেলার রায়গঞ্জ উপজেলায় আসবেন। হাজারো মানুষ প্রিয় নেতাকে দেখার জন্য সমাবেশে আসবেন। সমাবেশটিকে সফল করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, হাজার হাজার মানুষের উপস্থিতিতে সমাবেশ হবে। দীর্ঘ ১৫ বছর কথা বলা যায়নি। ভোট দেওয়া যায়নি। আজ কথা বলা যায়। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের মাটি ও মানুষের নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু। তাই সর্বস্তরের মানুষই তাকে দেখার জন্য উন্মূখ হয়ে আছেন।

প্রস্তুতি সভা শেষে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাসস্ট্যান্ডে এক ঝটকা মিছিল করে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।

T.A.S / T.A.S

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ, ১০৩ আইপি সনদ বাতিল

নড়াইলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ব্যবসায়ী সমাবেশ ও ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

সাভারে ডিবি পরিচয়ে মুক্তিপণ আদায়, জিয়া প্রজন্ম দলের নেতাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক মাদকসম্রাট জুয়েল মেম্বার রাজশাহীতে গ্রেপ্তার

আশুগঞ্জে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ

ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন

৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা