বগুড়ায় কনসার্ট নয় পূর্ব শত্রুতার জেরে খুন হন মেহেদী
কনসার্ট দেখাকে কেন্দ্র করে নয়, বরং পূর্ব শত্রুতার জেরে খুন হয়েছেন বগুড়ার মালগ্রামের যুবক মেহেদী হাসান (২৬)। শনিবার রাত সাড়ে আটটার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এলাকায় সন্ত্রাসীরা মেহেদী হাসানের পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত মেহেদী হাসান বগুড়া শহরের মালগ্রাম এলাকার মো. রফিকুল ইসলামের পুত্র।
ঘটনার দিন রাতে মেহেদী হাসানকে ছরিকাঘাত করার কিছু আগে আজিজুল কলেজে দর্শন বিভাগের আয়োজনে কনসার্টের অনুষ্ঠান চলছিল। কনসার্ট দেখে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। ঘটনার দিন প্রাথমিকভাবে জানা যায় কনসার্ট দেখাকে কেন্দ্র করে মেহেদী হাসানকে খুন করা হয়েছে। তবে পরদিন রোববার নিহত মেহেদী হাসানের পরিবার দাবী করেন পূর্ব শত্রুতার জের ধরে মেহেদীকে হত্যা করা হয়েছে।
মেহেদী হাসানকে খুনের ঘটনায় বগুড়া সদর থানায় মেহেদীর মা শুকী বেগম শ্যামলার দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, পুর্ব শত্রুতার জের ধরে জহুরুল নগর এলাকার ৫/৬ জন সন্ত্রাসী তাকে শনিবার রাত সাড়ে আটটার দিকে কনসার্ট দেখে বাড়ি ফেরার পথে আজিজুল হক কলেজের নতুন ১০ তলা বিল্ডিং এর পশ্চিম পাশে পৌঁছলে, পূর্ব থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তাকে ছরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।
মামলায় আসামী করা হয়েছে বগুড়া সদর থানার জহুরুলনগর এলাকার মঞ্জুর রহমান ডিউ এর পুত্র মো. রকি (২১), মো. মতি (২০) ও মো. শাকিল (২১) উভয়ের পিতা অজ্ঞাত। নিহতের মা শ্যামলা জানান, বেশ কিছুদিন যাবত আসামীরা মেহেদীকে মারার চেষ্টা করে আসছিল।
তবে পুলিশ ঘটনার অন্য কোনো কারণ আছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখতে অনুসন্ধান অব্যাহত রেখেছেন।
T.A.S / T.A.S
সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’
প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা
পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের
তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ
কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ
বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা
রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার
নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ
গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার
রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪
বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার