বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধ কয়েদির মৃত্যু
বগুড়ায় চিকিৎসাধীন অবস্থায় মো. আব্দুল লতিফ (৬৭) নামে একজন বৃদ্ধ কয়েদির মৃত্যু হয়েছে। তিনি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের পুত্র। কারাগারে তার কয়েদি নাম্বার ছিল ৬৬৬৯/২৪।
গত ২৩ নভেম্বর বেলা ১১টার দিকে অসুস্থতাজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া জেলা কারা কর্তৃপক্ষ চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২৫ নভেম্বর) সকাল ৬ টার দিকে তিনি মারা যান।
বর্তমানে আব্দুল লতিফের লাশ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। জেলা কারা সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তার লাশ হস্তান্তর করা হবে।
T.A.S / T.A.S
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied