ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

শরীয়তপুরে সকালের সময় জেলা অফিস উদ্ভোদন


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১১-২০২৪ বিকাল ৫:৫

শরীয়তপুরে দৈনিক সকালের সময়ের জেলা কার্যালয় উদ্ভোদন করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন।

ড. মাহবুবর রহমান পিএইচডি, (সম্পাদক ও প্রকাশক, দ্য ডেইলি গ্লোবাল ন্যাশন), মোঃ আকতার হোসেন মাঝী, (সাবেক সভাপতি, সরদ উপজেলা যুবদল), সহ শরীয়তপুরের সনামধন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সকালের সময়ের শরীয়তপুর জেলা প্রতিনিধি কাওছার মাহমুদ রাফিন এর ব্যবস্থাপনায় এ উদ্ভোদনী কার্যক্রম পরিপূর্ণতা পায়। এসময়ে বস্তুনিষ্ঠ ও ন্যায়ের পক্ষে স্বাধীন সাংবাদিকতার স্বার্থে প্রশাসন সর্বদা সাংবাদিকদের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রধান অতিথি মোঃ মাঈনউদ্দীন।

"পুলিশ সাংবাদিক একে অন্যের সহায়ক উল্লেখ করে সর্বদা একত্রিত হয়ে যৌথ ভাবে দেশের সেবা করবো" এমন আশাবাদ ব্যক্ত করেন পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন। বস্তুনিষ্ঠ ও  জনমানুষের পক্ষে সর্বদা কাজ করার জন্য সাংবাদিকদের উদ্বুদ্ধ করেন অন্যান্য অতিথিরা। এসময়ে সকালের সময়ের জেলা কার্যালয় সর্বদা সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা দিয়ে কাওছার মাহমুদ রাফিন জানান, "দীর্ঘদিন সংবাদপত্র কে ভালোবেসে, পবিত্র মেনে কলম হাতে নিয়েছি, মানুষের আকুতি মিনতি সুখ দুঃখের গল্প গুলো কাছ থেকে শুনতে গিয়ে বহু বাঁধার সম্মুখীন হয়েছি। তবে পিছু হটিনি, হটবো না। তবে সকলের প্রতি আহ্বান থাকবে, যেনো সংবাদকর্মীরা স্বাধীন মতো নিজেদের কাজ করতে পারে, সে ব্যাপারে সহায়তা করবেন।

অতঃপর সকলের সাথে শুভেচ্ছা বিনিময় ও দোয়া শেষে অনুষ্ঠান শুভ সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী

তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক

মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি

শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস

হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড

মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক

জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির

নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২

রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু

নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয়ের মূল ফটকের বাউন্ডারি ভেঙ্গে নথিপত্রসহ সামগ্রী যন্ত্রাংশ গায়েব