ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

‘র’-আইএসআই কর্মকর্তার যৌথ বই : রাশ টানল মোদি সরকার


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ বিকাল ৫:৮

চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তান। দেশ দুটির গোয়েন্দা সংস্থা ‘র’ ও ‘আইএসআই’ এর সাবেক দুই প্রধান যৌথভাবে লিখেছিলেন একটি বই। সেটা নরেন্দ্র মোদির আগের শাসনামলে, ২০১৯-এর লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে। তবে মোদি সরকার গোয়েন্দা সংস্থার প্রাক্তন কর্মকর্তাদের এমন কর্মকাণ্ডে এবার রাশ টানছে।

আনন্দবাজারের খবরে বলা হয়, কাশ্মিরে সন্ত্রাসবাদ, হাফিজ সাইদ, বালুচিস্তান এবং কুলভূষণ যাদব প্রসঙ্গ এমনকি, পাকিস্তানের মাটিতে ওসামা বিন লাদেনের আত্মগোপন নিয়েও বেশ কিছু ‘বিতর্কিত’ আলোচনা ছিল বইটিতে।

বুধবার কেন্দ্রের নয়া নির্দেশিকা বলবৎ হওয়ায় ভবিষ্যতে জাতীয় নিরাপত্তার কাজে জড়িত প্রাক্তনদের এমন বই লেখা কঠিন হয়ে পড়বে বলেই মনে করা হচ্ছে। কারণ, সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের অনুমতি ব্যতিরেকে ওই ধরনের কোনো লেখালেখি করতে পারবেন না জাতীয় নিরাপত্তার কাজে এককালে দায়িত্বপ্রাপ্তেরা।

‘র’-এর প্রাক্তন প্রধান অমরজিৎ সিংহ দুলাতের বিরুদ্ধে ভারত সরকার কোনো পদক্ষেপ নেয়নি। কিন্তু ‘র’ প্রধানের সঙ্গে মিলে বই লেখার জন্য সামরিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে সে সময় পাক সেনা কর্তৃপক্ষ অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আসাদ দুরানিকে নোটিশ পাঠিয়েছিল। পাকিস্তান পার্লামেন্টে ‘বিশ্বাসঘাতক’ দুরানির দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি উঠেছিল।

১৯৯৯-২০০০ সাল পর্যন্ত ‘র’-এর প্রধান দুলত এবং ১৯৯০-’৯২ পর্যন্ত আইএসআই প্রধান পদে থাকা দুরানির যৌথভাবে লেখা বইটির নাম ‘দ্য স্পাই ক্রনিকল্স র, আইএসআই অ্যান্ড দ্য ইলিউশন অব পিস’। দুলত ‘র’-এ যোগদানের আগে ভারতের গোয়েন্দা সংস্থা (আইবি)-তে কর্মরত ছিলেন। অটলবিহারী বাজপেয়ীর আমলে সেই অভিজ্ঞতা নিয়েও একটি বই লিখেছিলেন তিনি। বই লিখেছিলেন প্রাক্তন আইবি প্রধান এম কে নারায়ণনও। তবে ইউপিএ জমানার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে থাকা নারায়ণনের বইটি মূলত চীনের উত্থানের ফলে ভারতের সুরক্ষা-সংকটজনিত দৃষ্টিকোণ থেকে লেখা।

বিতর্ক তৈরি হয়েছিল আইবি-র প্রাক্তন জয়েন্ট ডিরেক্টর মলয়কৃষ্ণ ধরের লেখা ‘ওপেন সিক্রেট: ইন্ডিয়াজ ইনটেলিজেন্স সিক্রেটস আনভেল্‌ড’ বইটি ঘিরেও। ২০০৫ সালে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জমানাতেই মলয় তার বইয়ে লিখেছিলেন, জরুরি অবস্থার সময় রাজনৈতিক বিরোধীদের ওপর তো বটেই, পুত্রবধূ মেনকা গান্ধীর উপর নজরদারির জন্যেও আইবি-কে ব্যবহার করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা। কেন্দ্রের নতুন নিয়মের ফলে আর তার অবকাশ থাকবে বলে মনে করা হচ্ছে না।

প্রীতি / জামান

ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল ছুড়ল ইরান

খামেনির মৃত্যু: ১০০ দিন পরও হয়নি দাফন, উত্তরসূরিকে নিয়েও রহস্য

হরমুজে ইরানের দুই ড্রোন ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত, বাহরাইনে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

৩৯টি দেশের অভিবাসীদের লক্ষ্য করে ট্রাম্পের নীতি বাতিল করলেন আদালত

ফোনকলে নেতানিয়াহুকে ‘পাগল’ বলেছিলেন, স্বীকার করলেন ট্রাম্প

সম্ভাব্য ভাঙন ঠেকাতে দলের সব কমিটি ভেঙে দিলো তৃণমূল কংগ্রেস

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

কুয়েত-বাহরাইনের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের

‘পাগল-নিমকহারাম’ বলে ফোনে নেতানিয়াহুকে গালাগাল ট্রাম্পের

ইসলাম পরিবহনের বাস রোড ডিভাইডার ভেঙে আকাশ বাসে ধাক্কা, ৪ যাত্রী নিহত

ইবোলার নতুন ধরন মোকাবিলায় টিকা তৈরি করেছে রাশিয়া

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়