প্রধান বন সংরক্ষকের ধামইরহাট আলতাদিঘী জাতীয় উদ্যান পরিদর্শন
নওগাঁর ধামইরহাট আলতাদীঘি জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন প্রধান সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। গতকাল দুপুরে ঝটিকা সফরে এসে তিনি আলতাদিঘী জাতীয় উদ্যানের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নেন। গত বছরের পুনঃ খননকৃত আলতাদিঘী, উদ্যানে নিরাপত্তা কর্মীদের জন্য দ্বিতল ডরমেটরি, অবজারভেশন টাওয়ার, সুভেনির সপ, পূনঃ খননের পর দিঘির পাড়ে রোপিত সৌন্দর্য বর্ধনকারী বাগান এবং শালবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং খোঁজখবর নেন। তিনি শালবন এবং জাতীয় উদ্যানের স্বার্থ রক্ষার জন্য স্থানীয় জন সাধারণের সক্রিয় ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন। জাতীয় উদ্যান পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বগুড়া অঞ্চলের বন সংরক্ষক সুবেদার ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, এসিএফ মেহেদিজ্জামান, পাইকবান্দা রেঞ্জ কর্মকর্তা ফারহাদ জাহান লিটন, রাজশাহী সদর রেঞ্জ কর্মকর্তা আমজাদ হোসেন, ধামইরহাট বিট কর্মকর্তা আনিসুর রহমান,এবং উন্নয়ন কাজের দায়িত্বে নিয়োজিত এ্যকুমেন আরকিটেক্টস এন্ড প্লানার্স লিমিটেড এর ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। উল্লেখ্য আলতাদিঘী ও শালবন কে কেন্দ্র করে ৬৬২ হেক্টর জমি নিয়ে ২০১১ সালে সরকার ‘আলতাদিঘী জাতীয় উদ্যান’ ঘোষণা করে। প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী আলতাদিঘী জাতীয় উদ্যানে বন্যপ্রাণী ও জীব বৈচিত্র রক্ষায় সরকারি ব্যবস্থার পাশাপাশি স্থানীয়দের সহযোগিতা প্রত্যাশা করেন।
এমএসএম / এমএসএম
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান