ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোট পিংকি হত্যার দুই আসামি গ্রেফতার


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২৫-১১-২০২৪ বিকাল ৬:৫৬

গত ১৮ অক্টোবর শুক্রবার জুমার নামাজ সময় নাঙ্গলকোট উপজেলার রায়কোট পূর্বপাড়াস্থ গাজী বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে গরু চুরির উদ্দেশ্যে অজ্ঞাতনামা ৩/৪ জন লোক প্রাইভেট কারে মোঃ আব্দুল কাদিরের পালিত ১টি গরু গাড়িতে উঠিয়ে পালানোর সময় আব্দুল কাদিরের মেয়ে ফারজানা আক্তার পিংকী এবং আব্দুল কাদিরের স্ত্রী  আসমা বেগম গাড়ীর সামনে এসে বাধা দিলে অজ্ঞাতনামা গরু চোর তাদের এলোপাথারী কিলঘুষি মারে, এতে ফারজানা আক্তার পিংকি গাড়ির সামনে এসে দাঁড়ালে চোরদল ফারজানা আক্তার পিংকিকে গাড়ী দিয়ে চাপা দেয় এবং আসমা বেগমকে টেনে হিচড়ে কিছু দূর সামনে ফেলে দিয়ে পালিয়ে যায়।

গাড়ির চাপায় আহত ফারজানা আক্তার পিংকিকে  হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করে এবং আসমা বেগম গুরুতর আহত হয়।

ঘটনার বিষয়ে  মোঃ আব্দুল কাদির অজ্ঞাতনামা বিবাদীদের বিরুদ্ধে গত ১৯ অক্টোবর থানায় এজাহার দায়ের করেন। নাঙ্গলকোট থানার মামলা নং- ০৩, ধারা- ৩৯৪/৩০২ পেনাল কোড রুজু করা হয়।

সংবাদ প্রাপ্তির সাথে আসফিকুজ্জামান আকতার, পুলিশ সুপার সার্বিক দিক-নির্দেশনায় ও সিনিয়র  সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসসুম, চৌদ্দগ্রাম সার্কেল এর তদারকীতে, পুলিশ পরিদর্শক(নিরস্ত্র) এ কে ফজলুল হক, অফিসার ইনচার্জ, নাঙ্গলকোট থানা এর নেতেৃত্বে এবং  মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিরস্ত্র) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি চৌকস দল তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অত্র থানাসহ চট্টগ্রাম, ফেনী এবং নোয়াখালী জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ঘটনার সাথে জড়িত আন্তজেলা গরুচোর চক্রের দুই জন সক্রিয় সদস্য, নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউপির পরিকোট গ্রামের ইউনুছ উরপে ইউসুফের ছেলে, বখতিয়ার উরপে জসিম (৩২) ও নোয়াখালী বেগমগঞ্জ আমানতপু খালপাড়া গ্রামের মৃত কাবিল মিয়ার ছেলে রুবেল (৩৫)। 

গ্রেফতারকৃত দুই জন আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনা সাথে তাদের সম্পৃক্ততা রয়েছে বলে স্বীকার করে। আসামীদ্বয়কে  বিজ্ঞ আদালতে অত্র মামলার  ঘটনার সাথে জড়িত মর্মে প্রেরণের প্রস্তুতি চলছে।

ঘটনার সাথে  জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারসহ ঘটনায় ব্যবহৃত গাড়িটি  উদ্ধার অভিযান অব্যাহত আছে।

T.A.S / T.A.S

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত