ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বড়লেখায় ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ২৫-১১-২০২৪ বিকাল ৭:২

ছেলের কুড়ালের আঘাতে মৌলভীবাজার জেলার বড়লেখায় মামুন মিয়া (৬১) নামে এক ব্যক্তি মারা গেছেন। রবিবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর নিহতের ছেলে অভিযুক্ত নোমান হোসেন (৩০) পালিয়েছেন। পুলিশ তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মামুনের সাথে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথা চলছিলো। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে রবিবার রাতে মামুন মিয়ার সাথে নোমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কুড়াল দিয়ে বাবার গলার পাশে আঘাত করেন নোমান। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ূম বলেন, লাশ সকালে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ছেলে নোমানকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

T.A.S / T.A.S

সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১

বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার

জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত

ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার

বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান