ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে নায্য মূল্যে খাবার আলু বিক্রয়


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ২৫-১১-২০২৪ রাত ১০:২৮

জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায়  নায্যমূল্যে খাবার আলু বিক্রয় করা হয়েছে। বাজারে চলমান দামের চেয়ে কম দামে আলু পাওয়ায় ক্রেতারা ভিড় জমায়।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আক্কেলপুর কলেজ বাজার এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ট্রাকে করে নায্য মূল্যে ৫২ টাকা কেজি দরে প্রাচারণার মাধ্যমে খাবার স্টিক আলু বিক্রয় করে। বাজরে চলমান দামের চেয়ে কম দামে খাবার আলু পাওয়ায় ক্রেতারা আলু ক্রয়ের জন্য ভিড় জমায়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজুর রহমান সহ অনান্যরা।

বাজারে খোঁজ নিয়ে জানা যায়, খাবার স্টিক আলু খুচরা বাজারে ৭০ থেকে ৭৫ টাকায় বিক্রয় হচ্ছে। নায্য মূল্যে আলু ক্রয় করতে আসা আব্দুর রহিম বলেন, নায্য মূল্যে বাজারের চেয়ে কম দামে আলু পাওয়ায় আমাদের মতো মধ্যবিত্তদের জন্য অনেক ভালো হয়েছে। বাড়িতে খাওয়ার জন্য ৫ কেজি আলু কিনেছি। এভাবে নায্যমূল্যে সকল পণ্য বিক্রয় করা হলে অসাধু ব্যবসায়ীরা এমনিতেই দাম কমাতে বাধ্য হবে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাহফুজুর রহমান জানায়, আজ নায্য মূল্যে আলু বিক্রয়ে ব্যপক সাড়া পাওয় গেছে। অল্প সময়ের মধ্যেই আমাদের সব আলু বিক্রয় হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, উপজেলা প্রশাসন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহযোগিতায় আজ নায্য মূল্যে আলু বিক্রয় করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ