কমলগঞ্জে ডিবির অভিযানে ভারতীয় মদসহ আটক ১ জন
মৌলভীবাজারের কমলগঞ্জে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ১৪ বোতল ভারতীয় মদসহ রমেশ রবিদাস (২৭) নামে একজনকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (২৫ নভেম্বর) বিকেলে এসআই এইচ এম মাহমুদুর রহমানের নেতৃত্বে মৌলভীবাজার ডিবি পুলিশের একটি দল কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী ধলই চা বাগানে অভিযান পরিচালনা করে।
বাগানের বর্ডার লাইনের জনৈক রমেশ রবিদাসের বসতঘরে তল্লাশি করে ১৪ বোতল (১০.৫ লিটার) ভারতীয় মদ জব্দ করা হয়। অবৈধ মাদক দ্রব্য নিজ হেফাজতে রাখায় রমেশ রবিদাসকে আটক করা হয়। আটককৃত রমেশ রবিদাস ধলই চা বাগানের গঙ্গারাম রবিদাসের ছেলে।
এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।কমলগঞ্জ থানার ওসি(তদন্ত) শামীম আকনজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত রমেশ রবিদাসকে মঙ্গলবার সকালে মৌলভীবাজার আদালতের মাধ্য জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
খেলাধুলার বিকল্প নেই, তরুণদের মাঠমুখী করতে হবে: এমপি ডা. মাহবুবুর রহমান লিটন
রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী মিনু
নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে মিলনমেলা অনুষ্ঠিত
জুড়ীতে এক নারীর দা'য়ের কোপে আরেক নারীর পা বিচ্ছিন্ন
মাদারীপুরে ছয়তলা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতালের নতুন ভবন উদ্বোধন
ফারুয়া ইউনিয়নে হেডম্যান রিনলম বম পালম এর নেতৃত্বে ২০০ পরিবারের মাঝে এান বিতরণ
ভূরুঙ্গামারীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে বাছাই পরীক্ষা ও ভাইভা শুরু, চলবে ২৬ জুলাই পর্যন্ত
নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
হাটহাজারী মৎস্য অধিদপ্তরে নিজস্ব নৌকা না থাকায় অন্যের উপর ভর করে চলে
মধুখালীতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা.মাহমুদুল হাসান
কোনাবাড়ীতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
নিয়োগে অনিয়ম: বলির পাঠা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা