ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পাচারকালে আরিচা ফেরিঘাটে ট্রাকসহ ৫০০ বস্তা সার জব্দ, ২ জন আটক


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ৩:৩৭

পাচারের উদ্দেশ্যে মানিকগঞ্জের আরিচা ফেরিঘাট দিয়ে ফেরি পারাপারের সময় ট্রাকসহ ৫০০ বস্তা ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সার জব্দ করেছে পুলিশ। এসময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে শিবালয় থানা পুলিশ এ সার জব্দ করেন। 

আটককৃত ট্রাক চালকের নাম মো: বাবুল হোসেন। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাশীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বাঠামারা এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে। অপরদিকে, হেলপার মো: আসলাম রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের দড়িপাড়া এলাকার মো: খলিলের ছেলে।

জব্দকৃত ৫০০ বস্তা সারের মূল্য ৬ লক্ষ ৭৫ হাজার টাকা এবং ট্রাকের ( ঢাকা মেট্রো-ট-২৪-২৩৮১) আনুমানিক মূল্য সাড়ে ১৪ লাখ টাকা।

জানা যায়, মুন্সিগঞ্জ জেলার মুক্তারপুর এলাকা থেকে নীলফামারির জলঢাকা উপজেলার মেসার্স রুস্তম এন্ড সন্স এর ডিলারের কাছে সার পাচার করছিলেন মুন্সিগঞ্জের এক সার বিক্রেতা। আরিচা ফেরিঘাট এলাকায় সার বহনকারী ট্রাকটির গতিবিধি সন্দেহ হলে পুলিশকে খবর দেন সাংবাদিকরা। পরে পুলিশ এসে ৫০০ বস্তা টিএসপি সার ও ট্রাক জব্দ করে। এসময় চালক ও হেলপারকে আটক করে পুলিশ।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন বলেন,সাংবাদিকদের দেয়া তথ্যের ভিত্তিতে আরিচা ফেরিঘাট থেকে একটি ট্রাকসহ ৫০০ বস্তা সার আটক করা হয়েছে। এসময় ট্রাকের চালক ও হেলপারকেও আটক করা হয়। এঘটনায় বিশেষ ধারা ১৯৭৪ এর ২৫/১ ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

T.A.S / T.A.S

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান