ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

গণ-অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে সীতাকুণ্ডে স্মরণ সভা


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৭-১১-২০২৪ দুপুর ৩:৫০

জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সকল শহিদের স্মরণে ও আহতদের সু-স্বাস্থ্য কামনায় চট্টগ্রামের সীতাকুণ্ডে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকাল ৪টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উক্ত স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত স্মরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস মোস্তফা আলম সরকার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিন রাশেদ, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারী কুতুবউদ্দিন শিবলী, কাজী মহিউদ্দিন, ইউসুফ নিজামী, আইআইইউসির শিক্ষার্থী তানজিদ রহমান, মোঃ ইদ্রিস, জাহেদ হাসান মুন, তারেক হাসান ইমরান, সীতাকুণ্ড উপজেলা ছাত্র প্রতিনিধি আব্দুল্লাহ আল ইমরান।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম শহিদ পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের সু-স্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন, তাদের এই আত্মত্যাগ আমাদের দেশের গণতন্ত্র রক্ষায় একটি মাইলফলক হিসেবে চিহ্নিত থাকবে। গণ-অভ্যুত্থানের শিক্ষা থেকে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার এবং তাদের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

স্বাগত বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে শহিদ এবং আহতদের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং শহীদ ও ক্ষতিগ্রস্থ ব্যক্তিবর্গের আত্মত্যাগের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে এ আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থান সংঘটিত তা পূরণকল্পে সকলের সম্মিলিত সাহায্য ও সহযোগীতা কামনা করছি। পরিশেষে তিনি ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের  উদ্দেশ্যকে সমুন্নত রেখে সকলকে সাথে নিয়ে পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউল কাদের, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাজাম্মল হোসেনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, সকল শহীদদের স্মরণে দেয়ালিকা তৈরী এবং অডিটোরিয়ামে টানানো, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, শহিদ ও আহতদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন, জুলাই বিপ্লব স্মরণে কবিতা আবৃত্তি, দোয়া ও মোনাজাত এবং শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে।

T.A.S / T.A.S

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ