কুলাউড়ায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টা : শিক্ষক কেশব লাল গ্রেফতার
মৌলভীবাজার জেলার কুলাউড়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুরইছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেশব লাল বারইকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেলে গ্রেপ্তারের পর বুধবার (২৭ নভেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করে পুলিশ।
এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার। এর আগে এদিন সকাল থেকে ওই শিক্ষককে গণপিটুনি দিয়ে বিদ্যালয়ের পার্শ্ববর্তী মুরইছড়া চা বাগানের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
মামলা, স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ নভেম্বর বিদ্যালয়ে টিফিনের সময় প্রধান শিক্ষক তারই স্কুলের পঞ্চম শ্রেণির ওই ছাত্রীকে ডেকে বাথরুমে নিয়ে যান। সেখানে জোরপূর্বক তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে মঙ্গলবার সকালে ঘটনাটি চাউর হয়।
এরপর এলাকাবাসী ওই বিদ্যালয়ে গিয়ে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত ওই প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে বাগানের একটি কক্ষে তালাবদ্ধ করে পুলিশে খবর দেন। খবর পেয়ে থানার এসআই সুজন তালুকদার ঘটনাস্থলে গিয়ে প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেন।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ভুক্তভোগী ছাত্রীর পরিবারের দায়ের করা মামলায় ওই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
T.A.S / T.A.S
সলঙ্গায় শিশুকে কেন্দ্র দুই নারীকে মারধরের অভিযোগ, আশঙ্কায় জনকভাবে আহত ১
বাগেরহাটে অ্যান্ড্রয়েড মোবাইলসহ ৪ জন অন লাইন জুয়ারী গ্রেফতার
জয়পুরহাটের সৌমিকের সাফল্যগাথা, নটরডেম ও সেন্ট যোসেফ কলেজে ভর্তির সুযোগ
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে শ্যামনগরে কর্মশালা অনুষ্ঠিত
ধামইরহাটে বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে আদর্শ উপজেলা গড়ার অঙ্গীকার
বেলাবোতে ভূমি উপ-সহকারী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
জয়পুরহাটে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ
মধুখালীতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক
আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার
বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র্যাব-৫
নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ