ভাদশা ইউনিয়নে জামায়াত আমিরের গণসংযোগ
জয়পুরহাট-১ আসনের জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী এবং জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ ফজলুর রহমান সাইদ ভাদসা ইউনিয়নের আখড়া বাজার (দেওনাহার) এলাকায় গণসংযোগ করেছেন। বুধবার অনুষ্ঠিত এ গণসংযোগে তিনি স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজকর্মী ও উদ্যোক্তা প্রকৌশলী মোঃ আব্দুল বাতেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভাদসা ইউনিয়ন জামায়াতের আমীর লুৎফর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ইলিয়াস হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, যাদের মধ্যে আঃ খালেক, দৌলত আলী, রমজান আলী, খোকন, বায়জিদ এবং আবু জাফরের নাম উল্লেখযোগ্য।
এ সময় ডাঃ ফজলুর রহমান সাইদ জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের ভালোবাসা ও সমর্থনের প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে জয়ী হলে ভাদসা ইউনিয়নসহ পুরো এলাকার উন্নয়নে কাজ করে একটি সমৃদ্ধ সমাজ প্রতিষ্ঠা করব।" তিনি জনগণের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন এবং এলাকার অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতে উন্নয়ন সাধনের প্রতিজ্ঞা করেন।
চেয়ারম্যান প্রার্থী প্রকৌশলী মোঃ আব্দুল বাতেনও তার বক্তব্যে বলেন, আমি আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। জনগণের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।
গণসংযোগে উপস্থিত জনসাধারণ ডাঃ ফজলুর রহমান সাইদের নেতৃত্বে ভাদসা ইউনিয়নের উন্নয়ন ও অগ্রগতির আশা ব্যক্ত করেন।
T.A.S / T.A.S
চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলায় হালদা নদীর প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র উন্নয়নে সেমিনার
সাতক্ষীরায় চঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যাকাণ্ডের ফাঁসির দাবিতে প্রতিবাদ মিছিল
গুরুদাসপুরে তিন নারীকে জুতার মালা পড়িয়ে রাস্তায় ঘোরানোর অভিযোগ
আত্রাইয়ে উপজেলা আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পাঁচবিবিতে কৃষকের বাড়িতে মিলল ৭৬ বস্তা সার
মাদক নিরাময় কেন্দ্র উচ্ছেদ, নিরপেক্ষ তদন্ত দাবি
আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠিত
মানিকগঞ্জে ঐতিহ্যবাহী নৌকাবাইচে চ্যাম্পিয়ন রৌমারীর ‘মায়ের দোয়া’: উপজেলা প্রশাসনের সংবর্ধনা
গোদাগাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতঘর ভস্মীভূত
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে সাত জনকে পুশইনের চেষ্টা
কাপ্তাইয়ে হাসিনা হত্যা মামলা: প্রধান আসামি মোহিবুল্লাহর মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা
যশোরে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বৃদ্ধ আটক; থানা ঘেরাও করে মানববন্ধন