ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

আইআইইউসিতে গায়বানা জানাযা, বিক্ষোভ থেকে নিষিদ্ধের দাবি ইসকনকে


ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড photo ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড
প্রকাশিত: ২৭-১১-২০২৪ বিকাল ৫:১২

চট্টগ্রাম আদালতের সহকারী সরকারী কৌঁসলী (এপিপি) সাইফুল ইসলাম আলিফ উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকন কর্তৃক নৃশংসভাবে হত্যার প্রতিবাদে এবং ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনকারীরা ইসকনকে নিষিদ্ধ করতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকাল ১০টায় কুমিরা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ( আইআইইউসির) কেন্দ্রীয় মসজিদের সামনে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

জানাযায় উপস্থিত ছিলেন আইআইইউসির ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান, রেজিস্ট্রার কর্নেল মুহাম্মদ কাসেম, পিএসসি (অব.) আইন বিভাগের শিক্ষক রিদোওয়ান গণি, হাদিস বিভাগের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ ও প্রক্টর মোস্তফা মনির চৌধুরী। জানাজায় ইমামতি করেন শিক্ষক অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া।

T.A.S / T.A.S

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ