সোনারগাঁয়ে জোরপূর্বক জমি দখল, হামলা ভাংচুর ও মারধরের অভিযোগ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ঝাউচর এলাকায় জোরপূর্বক জমি দখল, বাড়ী ঘরে হামলা ভাংচুর ও মারধর করার অভিযোগ উঠেছে সোহেল রানা, খোকন ও তাদের সহযোগিদের বিরুদ্ধে। এঘটনায় মারধরের শিকার ভূক্তভোগী আলী মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভূক্তভোগী আলী মিয়া তার লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, উপজেলার ঝাউচর এলাকায় চররমজান সোনাউল্লা মৌজায় পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ও ক্রয়কৃত ৪ শতাংশ রয়েছে। সম্প্রতি তার জমি দখলের পায়তারা করেছিলেন সোহেল রানা গং। এঘটনায় তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেছিলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল রানা, খোকন ও তাদের সহযোগি অজ্ঞাতনামা আরো ২০-২৫ জনের একটি দল মিলে বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুর করে। এতে বাঁধা দেওয়ায় সোহেল রানা, খোকন ও তাদের সহযোগিরা মিলে দেশীয় বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ী ঘরে হামলা চালিয়ে ভাংচুরের পর তাকেও পিটিয়ে আহত করেন। এছাড়া বাড়ীতে থাকা বিভিন্ন ফলজ গাছ কাটিয়া নিয়ে যায়। বাদীর দাবি বাড়ীতে হামলা ও ভাংচরের ঘটনায় তার দশ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
এবিষয়ে সোহেল রানার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি কোন ব্যক্তির জমি দখল করিনি। আমি আমার ক্রয়কৃত সম্পত্তি দখল নিয়েছি। ভাংচুর মারধর কোন বিষয়ে আমি জড়িত নই। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, জোর পূর্বক জমি দখল, ভাংচুর ও মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।
T.A.S / T.A.S
মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা
মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩
ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড