ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

কেরানীগঞ্জে সরকারি কালভার্টের মুখে অবৈধ বাঁধ ভেঙে দিল প্রশাসন


আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ photo আবু তালহা তারীফ, কেরানীগঞ্জ
প্রকাশিত: ২৭-১১-২০২৪ বিকাল ৭:৩৯

ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের ঢাকা-মাওয়া মহাসড়কে জমি ভরাট করতে গিয়ে মহাসড়কের কালভার্টের মুখ বন্ধ করে দিয়েছেন প্রভাবশালী কয়েক ব্যক্তি। গত ২১ নভেম্বর জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের নজরে এলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া।

২৭ নভেম্বর  বুধবার বিকেলে দক্ষিন কেরানীগঞ্জ সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইস আল রেজোয়ানের নেতৃত্বে অভিযান চালিয়ে বন্ধ কালভার্টের মুখ খুলে দেওয়া হয়।

স্থানীয় জানান, কালভার্টের  পানির প্রবাহ বন্ধ করে বালু ভরাট করা যাবেনা। উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি কালভার্টের বন্ধ মুখ খুলে দেওয়া জন্য।

দক্ষিণ কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) রইস আল রেজোয়ান বলেন,ঢাকা-মাওয়া মহাসড়কের কালভার্টের মুখ বন্ধ করে জমিতে বালু ভরাট করছে। খবরের সত্যতা পাওয়া সড়ক ও জনপদে অধিদপ্তরের সহায়তায় বন্ধ কালভার্টের মুখ খুলে দেওয়া হয়। অপরাধীরা যত ক্ষমতাধর হউক, তাদের আইনের আওতায় আনা হবে।

অভিযানে সড়ক ও জনপথ বিভাগের কেরানীগঞ্জ সড়ক সার্কেলের উপ-সহকারী প্রকৌশলী চৌধুরী সাজ্জাদ আরেফিন ও কোরিয়া এক্সপ্রেসওয়ের পক্ষে ম্যানেজার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

T.A.S / T.A.S

এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা

হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান

সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক

মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন

শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু

রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

সিংড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত