সরিষাবাড়ী উপজেলা যুদলের আহ্বায়ক শাহিন তালুকদারের মার্কেটে অগ্নিকান্ড, ব্যাপক ক্ষতি
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র একেএম ফয়েজুল কবির তালুকদার শাহিনের ভাড়া মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা যায়। গতকাল বুধবার ২৭ নভেম্বর দুপুরে তালুকদার বাড়ী মোড় নামক স্থানে বৈদ্যুতিক,শর্ট সার্কিট থে্কে এ মর্মান্তিক অগ্নিকান্ডে অন্ততঃ ৮টি দোকান বা ব্যবসা প্রতিষ্ঠানে ৭০-৮০ লক্ষ টাকার ক্ষতি হয় বলে জানা যায়।
স্থানীয় ও সরিষাবাড়ী ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়,স্থানীয় ব্যবসায়ীরা দুপুরে খাওয়ার জন্য স্ব স্ব বাড়ীতে চলে যায়। এ সময় হঠাৎ বৈদ্যুতিক গোলযোগে আগুন লেগে ৮ টি দোকান ঘর ও মালামাল পুড়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে ছিল মুদী দোকান,ঔষধের দোকান,মজুদ মালের দোকান, ভূষি মালের দোকান সাবেক মেয়রের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হলেন মমিনুল,মিজানুর, পারভেজ তালুকদার, এ রশিদ,অলিউল্লাহ,খুশু,অবিনাশ ও শাহিন তালুকদার। পুড়ে যাওয়া মার্কেটটি বিভিন্ন দোকানী বা ব্যবসায়ীদের নিকট ভাড়ায় চলছিল। সরিষাবাড়ী ফায়ার সার্ভিস দল খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে কয়েক ঘন্টা আপ্রাণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ১৫ সদস্যের টিম নিয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই। বৈদ্যুতি গোললযোগে অগ্নিকান্ডে প্রায় ৭০-৮০ লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে তিনি ধারণা করেন। এ ব্যপারে সাবেক মেয়র ফয়েজুল কবির তালুকদার শাহিনের মুঠোফোনে চেষ্টা করে তাকে না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
T.A.S / T.A.S
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান