ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলায় আওয়ালীগ নেতা গ্রেপ্তার রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ


আনোয়ার হোসেন, সোনারগাঁও photo আনোয়ার হোসেন, সোনারগাঁও
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ১:৩৯

গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পন্ড করার লক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সমর্থিত নেতা-কর্মীরা একজোট হইয়া আগ্নেয়াস্ত্র, পিস্তল, শর্টগান, ককটেল, লাঠিসোঠা, ইটপাটকেল, রামদা নিয়ে ঢাকা-সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহসড়কের কাঁচপুর এলাকায় অবস্থান নিয়ে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি ও জনমনে আতঙ্ক তৈরী করে। এসময় রাস্তায় অবস্থানরত ছাত্র-জনতার উপর ককটেল বিস্ফোরন করিয়া ভীতি সৃষ্টি করে তাহাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র দ্বারা এলোপাথারী গুলি ও মারধর করে। এঘটনায় শফিক মিয়া নামে এক যুবক কয়েকটি গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করার কাজে জড়িত থাকার অপরাধে সোনারগাঁ উপজেলার শম্ভুপুরা ইউনিয়ণ আওয়ামীলীগের সহ-সভাপতি ইউনুছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ৭দিনের রিমান্ডের আবেদন করে গ্রেপ্তারকৃত আসামী ইউনুছ আলীকে আদালতে পাঠায় পুলিশ। ইউনুছ আলী শম্ভুপুরা ইউনিয়নের মনাইরকান্দি এলাকার মৃত আঃ খালেকের ছেলে।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়ালিউর রহমান জানায়, বিভিন্ন তথ্য সূত্র অনুযায়ী জানা গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইউনুছ আলী ঘটনাস্থলে উপস্থিত ছিল। এবিষয়ে মামলা হওয়ার পর সে আত্মগোপনে চলে যায়। উক্ত আসামী অত্র মামলার ঘটনায় জড়িত আছে মর্মে বিভিন্ন সূত্র হইতে তথ্য পাওয়া যাইতেছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামীকে পুলিশ রিমান্ডে আনিয়া ব্যাপক জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন। সেই জন্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। 
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হত্যা মামলায় উপজেলার শম্ভুপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ইউনুছ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য গ্রেপ্তারকৃত আসামীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত