সীতাকুণ্ডে আবুল খায়ের স্টিলের ছিনতাই হওয়া ট্রাক বায়েজিদ স্টিল থেকে উদ্ধার
চট্টগ্রামের ইস্পাত শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের স্টিল মিলের আমদানিকৃত লোহার স্ক্র্যাপবাহী ট্রাক ছিনতাই হওয়ার পর বায়েজিদ স্টিল মিল থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
জানা যায়, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের মদনহাট এলাকায় আবুল খায়ের স্টিল মেল্টিং লিমিটেড ফ্যাক্টরির রড তৈরির কাঁচামাল আমদানিকৃত লোহার স্ক্র্যাপ বহনকারী বিসমিল্লাহ ট্রান্সপোর্টের মালিকানাধীন একটি ট্রাক বন্দর থেকে ফ্যাক্টরিতে যাওয়ার পথে মদনহাট বাজারে ট্রাকের চালককে জিম্মি করে ডাকাত দল ট্রাকটি ছিনতাই করে। ট্রাক ছিনতাইয়ের ঘটনা মিল কর্তৃপক্ষকে জানানোর পর সীতাকুণ্ড থানার পুলিশ ও মিলের স্কর্ট টিম ট্র্যাকারের মাধ্যমে ট্রাকটির লোকেশন ট্র্যাক করলে নাসিরাবাদ বায়েজীদ স্টিল ফ্যাক্টরির ভেতরে গাড়ির অবস্থান পাওয়া যায়। পরে বায়েজিদ থানা পুলিশের সাহায্যে বায়েজীদ স্টিল ফ্যাক্টরি স্ক্র্যাপ আনলোডিং পয়েন্ট থেকে মাল বোঝাই ট্রাকটি উদ্ধার করা হয়।
জানতে চাইলে আবুল খায়ের স্টিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমরুল কাদের সকালের সময়কে বলেন, কারখানার পন্য বোঝাই গাড়িটি রাতে ছিন্তায় হয়। এতে প্রায় ৮ লক্ষ টাকার ইস্পাত শিল্পের কাঁচামাল ছিলো। এবিষয়ে বিসমিল্লাহ ট্রাক এজেন্সির মালিক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর এ তথ্য নিশ্চিত করে জানান, ছিনতাইয়ের সাথে জড়িত দুজনকে আটক করে পুলিশ। বর্তমানে স্ক্র্যাপসহ ট্রাকটি এবং আটককৃত দুজন সীতাকুণ্ড থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বুধবার (গতকাল) রাতে থানায় মামলা দায়ের হয়েছে।
T.A.S / T.A.S
জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান
মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ