ব্যবসা বাদ দিয়ে এসে কমলা চাষ করেন ইমরান, পেয়েছেন সফলতা
করোনা ভাইরাস চলাকালীন সময়ে ব্যবসা মন্দা যাওয়ায় ব্যবসা বাদ নিজ দিয়ে গ্রামে এসে ইন্টারনেটে দেখে কমলা চাষ শুরু করেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার ইমরান হোসেন। ব্যবসায় সফলতা না পেলেও কমলা চাষে পেয়েছেন ব্যপক সফলতা। তার কমলা বাগানটি উপজেলা গোপিনাথপুর ইউনিয়নের ভিকনী গ্রামে। তার উৎপাতি কমলা দেখতে নিয়মিত বাগানে আসেন অনেক দর্শনার্থী।
সফল কমলা চাষী ইমরান হোসেন উজ্জ¦ল (৪৫) ভিকনী গ্রামের মজিবর রহমানের ছেলে। বিগত তিন বছরও তিনি বাগান থেকেই তার উৎপাদিত বারি-২ জাতের কমলা বিক্রয় করে লাভবান হয়েছেন।বাগানে গিয়ে দেখা যায়, সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্বে রয়েছে কমলা গাছ। প্রত্যেকটি গাছেই রয়েছে পর্যাপ্ত কমলা। পরিপক্ক হতে শুরু করেছে কমলাগুলো। বাগানের পরিচর্যা ও নিরাপত্তার কাজ করছেন ইমরান হোসেন নিজেই।
ইমরান হোসেনের কথা বলে জানা যায়, বিগত ২০২০ সালে করোনা ভাইরাস চলাকালীন সময়ে ব্যবসা মন্দা যাওয়ায় ব্যবসা বাদ ইন্টারনেটে দেখে ৩৩ শতাংশ জমিতে ১’শ টি বারি-২ জাতের কমলা চারা রেপান করেন। বর্তমানে তার বাগানে রয়েছে ১’শ ৭০ টি কমলা গাছ। প্রতিটি গাছে গড়ে ৪০ কেজি কমলা ধরেছে। কমলা উৎপাদনের পাশাপাশি চারাও উৎপাদন ও বিক্রয় করেন তিনি নিজেই। বিগত ৩ বছর থেকেই তিনি বিক্রয় করে আসছেন তার উৎপাদিত কমলা। এসকল কমলা বিক্রয় হয় তার বাগান থেকেই যা দর্শনার্থীরা কিনে থাকেন। বিগত দিনেও কমলা ও চারা বিক্রয় করে হয়েছেন লাভবান। গত বছরগুলোতে ৫ লক্ষ টাকার শুধু চারা বিক্রয় করেছেন। এবছরও এখন পর্যন্ত ২ লক্ষ টাকার চারা বিক্রয় করেছেন তিনি। পূর্বের তুলনায় এই বছর আরেও বেশি লাভবান হবেন এমনটিই আশা করছেন তিনি।
সফল কমলা চাষী ইমরান হোসেন উজ্জ¦ল বলেন, সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করেই কমলা চাষ শুরু করেছি। বর্তমানে এটি চাষে আমি সফল ও লাভবান। আগামী সপ্তাহ থেকেই আমার বাগানের কমলা বিক্রয় শুরু হবে।দর্শনার্থী মাসুদ রানা বলেন, আমাদের উপজেলায় কমলা চাষ হচ্ছে শুনে দেখতে এসেছিলাম। বাগানে এসে কমলা দেখে অনেক ভালো লাগছে। প্রতিটি গাছে অনেক কমলা ধরেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন বলেন, লেবু জাতীয় ফসল সম্প্রসারণ এবং ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় এই উপজেলায় বেশকিছু কমলা, লেবু ও মালটা বাগান আমরা স্থাপন করেছি। ভিকনী ব্লকের উদ্দ্যোক্তা ইমরান হোসেনকে আমরা একটি বারি-২ জাতের কমলা বাগান সরবরাহ করেছি। গত তিন বছর ধরে তিনি কমলা বিক্রয় করছেন ও লাভবান হয়েছেন। এবছরও ধারণা করছি তার বাগান থেকে প্রায় ৫ লক্ষ টাকার কমলা বিক্রয় হবে।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে ঘুরতে এসে কলেজছাত্রের মৃত্যু
সাপের কামড়ে নিজেই হাসপাতালে ওঝা
চরফ্যাশনে বিধবাকে পিটিয়ে হাত-বুকের হাড় ভাঙার অভিযোগ, আ.লীগ নেতাসহ গ্রেফতার ৩
বন্যায় খাগড়াছড়ির মৎস্যখাতে আড়াই কোটি টাকার ক্ষতি, বিপাকে ৩৪৫ মাছচাষি
প্রেমের টানে ব্রাহ্মণবাড়িয়ায় চীনা যুবক, ইসলাম গ্রহণ শেষে বিয়ে
বাগেরহাট শহরের গাজী সাহেবের দরগাহ’র বেদখল হওয়া সরকারী খাস খতিয়ানভুক্ত সম্পত্তি উদ্ধারের দাবীতে মানববন্ধন
বন্যায় ধানহানি, ঋণের চাপ ও গ্রেপ্তার আতঙ্কে জেলের মৃত্যুর অভিযোগ
ধর্ষণ মামলায় ময়মনসিংহের অলক মৌলভীবাজারে গ্রেফতার
২৪ ঘণ্টার ব্যবধানে দুই সন্তানের মৃত্যু, বাবাও জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
ট্রাকের ধাক্কায় উল্টে গেল সিএনজি, বিএনপি নেত্রী আহত
বরগুনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা
রংপুর-কাকিনা সড়কে ধস, ঝুঁকি নিয়ে চলাচল