সাভারে আল মুসলিম গ্রুপের আরেকটি গার্মেন্টস উদ্বোধন
সাভারে একটি গার্মেন্টস কারখানার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) সকালে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কসংলগ্ন রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় আল মুসলিম গ্রুপের প্যাসিফিক ব্লু জিন্স ওয়্যার লি. নামক প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল মুসলিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আবদুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ (সাভার) আসনের সাংসদ ও ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, সাভার পৌর মেয়র হাজী আব্দুল গণী, ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সি. পুলিশ সুপার সাখাওয়াত হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ঢাকা উত্তর) কাজী আব্দুল্লাহিল কাফী, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম, সাভার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় নিজ উদ্যোগে যারা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকার মানুষের কর্মের মাধ্যমে জীবন-জীবিকার পথ সৃষ্টি করে দুঃখ-দুর্দশা লাঘব করে সরকার সব সময় তাদের পাশে আছে এবং আগামীতেও থাকবে।
তিনি আরো বলেন, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তার তৃতীয় প্রতিষ্ঠানটির মাধ্যমে প্রায় ১০ হাজার মানুষের কর্মের ব্যবস্থা করে এলাকার এবং দেশের উন্নয়নে অবদান রাখবে। এছাড়াও তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি নির্দিষ্ট সময়ে দেয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রতিষ্ঠানটির শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের নিজেদের প্রতিষ্ঠান ভেবে আন্তরিকতার সহিত কাজ করার তাগাদা দেন। কারণ, প্রতিষ্ঠানটি বাঁচলে সকলের কর্মসংস্থান বহাল থাকবে।
উল্লেখ্য, আল মুসলিম গ্রুপের সাথে এ পর্যন্ত ৩০ হাজার শ্রমিক-কর্মচারী-কর্মকর্তা যুক্ত হয়েছেন। প্রায় পাঁচ হাজার আমন্ত্রিত অতিথির উপস্থিতিতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. আবদুল্লাহ সবার কাছে দোয়া চান।
এমএসএম / জামান
সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল
সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত
চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী
লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন
পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট
আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি
আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ
বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন
মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার