কালীগঞ্জে ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী আটক
কালীগঞ্জে হত্যা মামলার ফাঁসির আদেশ প্রাপ্ত আসামী ফালানকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (২৭ নভেম্বর) বিকেলে পৌর সভার মুনশুরপুর গ্রামের টেকপাড়া এলাকা থেকে আটক করে কালীগঞ্জ থানায় হস্থান্তর করা হয়। উপজেলার জামালপুর এলাকার ন্যাশনাল জুট মিলের শ্রমিক নেতা বিল্লাল ওরফে বিলু (৪৫) কে ১৯৯৫ সনে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর বাজারে হত্যা করে ফালান। আসামী ফালান উপজেলার বাহাদুরশাদী ইউনিয়নের মৃত তালেব আলীর পূত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৯৫ সালে উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ঈশ্বরপুর বাজারে হত্যার শিকার হয় বিল্লাল হোসেন। পরে নিহতের ছোট ভাই মো. জালাল উদ্দিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। ১৯৯৭ সালে ১৩ জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। রায় ঘোষণার প্রায় ৬ বছর ধরে পলাতক ছিলেন আসামী ফালান। ১৯৯৫ সালে ৭ ডিসেম্বর লাউ চুরির ঘটনার জেরে বিলুকে ঈশ্বরপুর বাজারে ডেকে নেয় ফালান। তর্কাতর্কির এক পর্যায়ে বিল্লালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে বলেন, ২০১৮ সালের ২৩ এপ্রিল আলোচিত এ হত্যা মামলায় ফাঁসির আদেশ দিয়ে রায় ঘোষণা করেন গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া। ২৭ নভেম্বর বুধবার বিকেলে তাকে পৌর সভার মুনশুরপুর গ্রামের টেকপাড়া এলাকা থেকে আটক করা হয়। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ