ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

ঝিনাইদহের মহেশপুরে মাদক কারবারিদের মধ্যে মারামারিতে আহত ব্যক্তির মৃত্যু


শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ photo শামীমুল ইসলাম শামীম, ঝিনাইদহ
প্রকাশিত: ২৮-১১-২০২৪ দুপুর ৪:২৭

ঝিনাইদহে মাদক কারবারিদের মধ্যে মারামারিতে মোশারফ হোসেন নামের আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত ১০ টার দিকে মহেশপুর উপজেলার সাকোরপুল নামক স্থানে এ মারামির ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সেনা সদস্যরা তাকে আহত মোশারফ হোসেনকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

বৃহস্পতিবার সকালে মৃত মোশারফ হোসেনের লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত মোশারফ হোসেন মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের ইউনুস আলীর ছেলে।

ঝিনাইদহ সেনা ক্যাম্পের একজন সেনা কর্মকর্তা জানান, বুধবার রাত ১০ টার দিকে তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মহেশপুর উপজেলার সাকোরপুল এলাকায় একদল লোক মারামারিতে লিপ্ত হয়েছে। খবর পেয়ে সেনা ক্যাম্প থেকে একটি বিশেষ দল সেখানে যায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে বিবাদমান দু’গ্রুপের লোকজনই পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মুর্মুর্ষ অবস্থায় একজনকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। রাতেই সেনাবাহিনী অভিযান চালিয়ে ২শ’গ্রাম গাজা, মাদক সেবনের সারঞ্জামাদি ও নগদ ২৯ হাজার ৮৯৬ টাকা উদ্ধার করে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফয়েজ উদ্দিন মৃধা জানান, বুধবার রাতে উপজেলার সাকোরপুল নামক স্থানে একটি মারামির ঘটনা ঘটেছে। ঘটনা কথা শুনেছি তবে সেনা ক্যাম্পের সদস্যরা আহত মোশারফ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতি করলে পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

T.A.S / T.A.S

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়