দুর্গাপুরে আইনজীবীদের মানববন্ধন
চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১টায় দুর্গাপুর চৌকি আদালত চত্বরে এ কর্মসূচির আয়োজন করে দুর্গাপুর আইনজীবী সমিতি।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের বিজ্ঞ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক প্রকাশ্য দিবালোকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যাকান্ডের সাথে জড়িত ওই সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা সহ সারাদেশের আদালতের নিরাপত্তা জোরদার করার দাবীও জানানো হয়।
মানববন্ধনে অন্যদের মাঝে এডভোকেট আবু সিদ্দিক আনোয়ারী, সিনিয়র এডভোকেট মানেশ চন্দ্র সাহা, শাহনেওয়াজ আকুঞ্জি, আব্দুল ওয়াহাব, জাকারিয়া সরকার বক্তব্য রাখেন। এছাড়া অন্যদের মাঝে, এডভোকেট মোশারফ হোসেন মীরধা, শহিদুল ইসলাম রেনু, জয়নাল আবেদীন, হোসনে আরা শিউলি, আব্দুল মতিন, সাইফুল ইসলাম সেকুল উপস্থিত ছিলেন।
T.A.S / T.A.S
জয়পুরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর আনুষ্ঠানিক উদ্বোধন
পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ
নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে নোবিপ্রবিতে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
সীমান্তের ওপার থেকে শ্রমিক অসন্তোষ উসকে দিয়ে বিশৃঙ্খলার অপচেষ্টা চলছেঃ প্রধানমন্ত্রী তারেক রহমান
পটুয়াখালীর মির্জাগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
অপসাংবাদিকতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে নওয়াপাড়া প্রেসক্লাবের স্মারকলিপি
ধামরাইয়ে চার বাড়ির সামনে কাফনের কাপড়-আতর ও গলাকাটা মুরগি, আতঙ্কে গ্রামবাসী
সৌদি আরবে ভালো চাকরির প্রলোভনে কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে চাঁপাইনবাবগঞ্জের আদম দালাল লিটু
উজিরপুরে নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ উদ্ভোধন
টানা আন্দোলনের পর গাজীপুরে শান্তিপূর্ণ ভাবে কাজে ফিরেছেন শ্রমিকেরা: কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
পিরোজপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত
পিরোজপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা: ৭ সদস্যের পৌর কমিটি গঠন