নাচোলে গরু চুরির হিড়িক আতঙ্কে এলাকাবাসী
চাঁপাইনবাবগঞ্জের নাচোল বন্ধ হচ্ছে না গরু চুরি এই উপজেলার কোন না কোন গ্রামে প্রতিনিয়ত চুরি হচ্ছে গরু। বেপরোয়া হয়ে উঠেছে গরু চোরেরা, আবারও গোয়াল ঘরের তালা কেটে গরু চুরির ঘটনা ঘটেছে।
বুধবার রাতে নাচোল সদর ইউনিয়নের ঘিওন উঁচাপুকুর গ্রামের আঃ সালামের গোয়াল ঘরের তালা কেটে ৫টি গরু চুরি করেছে চোরেরা। ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল আলম সত্যতা নিশ্চিত করেন। ভুক্তভোগী আব্দুস সালাম জানান, সন্ধ্যার পর গোয়ালে গরু তুলে তারপর ঘরে তালা মেরে আমরা রাত আনুমানিক সাড়ে ১০টার পর ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে জেগে ঘর থেকে গরু বের করতে গেলে দেখতে পাই যে, ঘরের তালা কেটে গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা, ৩টা গাই ১টা দামড়া ও১টি ৯দিনের বাছুর।
এর আগে শিমুলতলার বাসিন্দা মৃত মফিজ উদ্দিন এর ছেলে ও ৬ নং ওয়ার্ড সাবেক পৌর কাউন্সিলর সানাউল্লাহ আহমেদের বাড়ি থেকে কি কায়দায় ৫টি ও উপজেলার নিজামপুর ইউনিয়নের পঁচাকান্দার গ্রামে মমিনুর রহমানের মাটির ঘরের জানালা ভেঙে ৩টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। এখন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে এলাকার মানুষ। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি। গরু চুরি বেড়ে যাওয়া প্রসঙ্গে নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন,আমরা শুনেছি গরু চুরির কথা, থানায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা এলাকায় পুলিশের টহল, জোরদার করার চেষ্টা করছি।
T.A.S / T.A.S
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন