হরিপুরে জমি দখলকে কেন্দ্র করে আদিবাসি নিহত, আহত ২০
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জমিদখল নিয়ে আদিবাসি ও স্থানীয় ভূমিহীন দু’পক্ষের সংঘর্ষে কানদন সরেন হাসদা (৫০) নামে এক আদিবাসি মৃত্যু হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার কারিগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরিফুল সকালের সময়কে জানান, দামোল গ্রামের আদিবাসি বুধু হাসদা গং তাদের দাবিকৃত পৈত্রিক সম্পত্তি দখল নেয়ার জন্য বিরোধপুর্ণ জমিতে গেলে দু’পক্ষের সংঘর্ষ বাঁধে। এ সময় আদিবাসিদের ছোঁড়া তীরে কয়েকজন তীরবিদ্ধ হন। সংঘর্ষে গুরুতর আহত হয়ে কানদন সরেন ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এ ঘটনায় দু'পক্ষের অন্তত ২০ জন আহত হন। নিহত কানদন সরেন উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের শিহিপুর গ্রামের রেন্টু সরেনের ছেলে।
আহতরা হলেন- একই এলাকার সুসিলা সরেন, মরিয়ম সরেন, লক্ষী হাসদা, শনিরাম হাসদা, পবিরুল ইসলাম, নুর ইসলাম, জাহেদুল ইসলাম, আসিক, জাহাঙ্গীর আলম, হবিবর রহমান, মো. শফি, ইসমাইল ও অন্যরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ ৫০ বছর ধরে উপজেলার সদর ইউনিয়নের কারীগাঁও মৌজায় আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে ৩৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন দুপুরে আদিবাসি সম্প্রদায়ের লোকজন সমবেত হয়ে বিরোধপুর্ণ জমিতে ঘর নির্মাণ করছিল। এসময় এলাকার স্থানীয় ভূমিহীনরা বাধা দেয়। এতে উভয় পক্ষ সংঘর্ষ বাঁধলে কানদন সরেন ঘটনাস্থলেই নিহত হন এবং উভয়পক্ষে আরো অন্তত ২০জন আহত হয়। ডাঙ্গীপাড়া ইউপি চেয়ারম্যান আহসান হাবীব চৌধুরী বলেন, আদিবাসী সম্প্রদায় ও স্থানীয় বাঙালিদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি বিরোধ চলছিল। এদিন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনাস্থলেই ওই আদিবাসি ব্যক্তি মৃত্যু বরণ করেন।
হরিপুর থানার অফিসার ইনচার্জ আরো জানান, জমি নিয়ে বিরোধে আদিবাসি নিহত এবং আহতদের ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি